হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু যুক্তরাজ্যে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ মে – বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ-লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সে সব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’।

রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব।

আরও পড়ুন

ব্যাংক পরিচালনায় পরিবারের সদস্য কমানো ও মেয়াদ ছাঁটাইয়ের প্রস্তাবে অনড় বাংলাদেশ ব্যাংক

এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এদিন এক ভিডিও বার্তায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, আমরা চাইলে আমাদের চারপাশের ক্যানসার আক্রান্ত রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কাফি খানসহ অনেকেই।

 

মাঠের ক্রিকেটে সাকিবের পারফর্ম সবসময় উচ্চগামী। মাঠের বাইরেও সাকিব দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। ২০২০ সালে করোনা মহামারির সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

এদিকে আগামী মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে।

বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এই সিরিজে তামিম ইকবালদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু যুক্তরাজ্যে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু যুক্তরাজ্যে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ মে – বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ-লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সে সব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’। রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব। এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিন এক ভিডিও বার্তায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, আমরা চাইলে আমাদের চারপাশের ক্যানসার আক্রান্ত রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কাফি খানসহ অনেকেই।   মাঠের ক্রিকেটে সাকিবের পারফর্ম সবসময় উচ্চগামী। মাঠের বাইরেও সাকিব দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। ২০২০ সালে করোনা মহামারির সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এদিকে আগামী মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে। বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এই সিরিজে তামিম ইকবালদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৮ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×