হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমবঙ্গের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ মে ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০৯ মে – ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর থেকে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৮ মে) কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৯.৫, হাওড়ায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার সব থেকে বেশি ছিল বাঁকুড়ায়। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমের প্রায় সব জেলাতেই সোমবার দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কৃষ্ণনগরে ৪০, বর্ধমানে ৪১, পানাগড়ে ৪১.৮, বীরভূমের শ্রীনিকেতনে ৪০, ঝাড়গ্রামে ৪১, আসানসোলে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা। মেদিনীপুরে তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরেও স্বস্তি নেই। মালদহে দিনের তাপমাত্রা ছিল ৪০, জলপাইগুড়িতে ৩৬.৪, বালুরঘাট ৩৯, দার্জিলিং ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। যার রেশ চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম-এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। তবে বুধবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায়। শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলেও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমবঙ্গের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমবঙ্গের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৯ মে – ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর থেকে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৮ মে) কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৯.৫, হাওড়ায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার সব থেকে বেশি ছিল বাঁকুড়ায়। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমের প্রায় সব জেলাতেই সোমবার দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কৃষ্ণনগরে ৪০, বর্ধমানে ৪১, পানাগড়ে ৪১.৮, বীরভূমের শ্রীনিকেতনে ৪০, ঝাড়গ্রামে ৪১, আসানসোলে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা। মেদিনীপুরে তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরেও স্বস্তি নেই। মালদহে দিনের তাপমাত্রা ছিল ৪০, জলপাইগুড়িতে ৩৬.৪, বালুরঘাট ৩৯, দার্জিলিং ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। যার রেশ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম-এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। তবে বুধবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায়। শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলেও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×