হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৯ মে – ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলায় একটি যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

প্রতিবেদনে বলা হয়, খারগোন জেলার ওন থানা এলাকায় সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। ওই নদীটিতে পানি ছিল না।

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে তিন শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৯ মে – ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলায় একটি যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, খারগোন জেলার ওন থানা এলাকায় সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। ওই নদীটিতে পানি ছিল না। খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে তিন শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৯ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×