হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এসএসসি পরীক্ষার ডিউটি শেষে আর ঘরে ফেরা হলো না ইব্রাহীমের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


নোয়াখালী, ১১ মে – এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ইব্রাহিম। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাকুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

এ বিষয়ে চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর নবী চৌধুরী আমাদের সময়কে বলেন, আজকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ইব্রাহিম স্যার চাপরাশিরহাট হাইস্কুল কেন্দ্রের দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে নিজ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। মাকুর দোকান এলাকায় পৌঁছলে নিজ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণশৌচাগারের ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কবিরহাট থানার পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর নবী চৌধুরী আরও বলেন, হাসপাতাল থেকে নিহত ইব্রাহিমকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। চাপরাশিরহাট হাইস্কুলের পক্ষ থেকে তার দাফনের জন্য স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হানিফ বিএসসি তার পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন।

এই দুর্ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন।

মো. ইব্রাহিমের মৃত্যুতে চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১১ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এসএসসি পরীক্ষার ডিউটি শেষে আর ঘরে ফেরা হলো না ইব্রাহীমের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এসএসসি পরীক্ষার ডিউটি শেষে আর ঘরে ফেরা হলো না ইব্রাহীমের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী, ১১ মে – এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ইব্রাহিম। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাকুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন। এ বিষয়ে চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর নবী চৌধুরী আমাদের সময়কে বলেন, আজকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ইব্রাহিম স্যার চাপরাশিরহাট হাইস্কুল কেন্দ্রের দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে নিজ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। মাকুর দোকান এলাকায় পৌঁছলে নিজ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণশৌচাগারের ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কবিরহাট থানার পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুর নবী চৌধুরী আরও বলেন, হাসপাতাল থেকে নিহত ইব্রাহিমকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। চাপরাশিরহাট হাইস্কুলের পক্ষ থেকে তার দাফনের জন্য স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হানিফ বিএসসি তার পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন। এই দুর্ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন। মো. ইব্রাহিমের মৃত্যুতে চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সূত্র: আমাদের সময়আইএ/ ১১ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×