হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘প্রিয়তমা’ থেকে বুবলী কেন বাদ পড়েছেন, জানালেন শাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৩ মে – ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান দ্বিতীয় বিয়ে করেন শবনম বুবলীকে। তবে তাদের সম্পর্ক নিয়ে প্রায় সময় আলোচনা আসে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুবলীর মুখে শাকিব খানের প্রশংসা শোনা যেত হরহামেশাই। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সর্ম্পক মধুর,।কিন্তু এবার শাকিবের মুখে উল্টো সুর!

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

শাকিব খান মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি আমাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

‘বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

তবে এর জবাবে শবনম বুবলী জানান, এখনো শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি তার।

এদিকে নতুন ছবি ‘প্রিয়তমা’র শুটিং শুরু করেছেন শাকিব খান। যে ছবিতে তার সঙ্গে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। কিন্তু ‘প্রিয়তমা’ ছবিতে নাকি নায়িকা হওয়ার কথা ছিল শবনম বুবলীর। তাহলে কী কারণে সরিয়ে দেওয়া হল বুবলীকে? ব্যক্তিগত সমস্যার জেরেই কি তবে শাকিবের নতুন ছবি থেকে বাদ পড়লেন বুবলী?

এই প্রশ্নের জবাবে শাকিব জানান, ‘না, ছবি থেকে বাদ পড়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগ নেই। চরিত্রের প্রয়োজনেই বুবলীকে বাদ দিতে হয়েছে।’

সূত্র: যুগান্তর
এম ইউ/১৩ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘প্রিয়তমা’ থেকে বুবলী কেন বাদ পড়েছেন, জানালেন শাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘প্রিয়তমা’ থেকে বুবলী কেন বাদ পড়েছেন, জানালেন শাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মে – ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান দ্বিতীয় বিয়ে করেন শবনম বুবলীকে। তবে তাদের সম্পর্ক নিয়ে প্রায় সময় আলোচনা আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুবলীর মুখে শাকিব খানের প্রশংসা শোনা যেত হরহামেশাই। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সর্ম্পক মধুর,।কিন্তু এবার শাকিবের মুখে উল্টো সুর! শাকিব খান মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি আমাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। ‘বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’ তবে এর জবাবে শবনম বুবলী জানান, এখনো শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি তার। এদিকে নতুন ছবি ‘প্রিয়তমা’র শুটিং শুরু করেছেন শাকিব খান। যে ছবিতে তার সঙ্গে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। কিন্তু ‘প্রিয়তমা’ ছবিতে নাকি নায়িকা হওয়ার কথা ছিল শবনম বুবলীর। তাহলে কী কারণে সরিয়ে দেওয়া হল বুবলীকে? ব্যক্তিগত সমস্যার জেরেই কি তবে শাকিবের নতুন ছবি থেকে বাদ পড়লেন বুবলী? এই প্রশ্নের জবাবে শাকিব জানান, ‘না, ছবি থেকে বাদ পড়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগ নেই। চরিত্রের প্রয়োজনেই বুবলীকে বাদ দিতে হয়েছে।’ সূত্র: যুগান্তরএম ইউ/১৩ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×