হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোখা’য় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ মে ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ মে – ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা ২ কোটি ৬৯ লাখ টাকা) দেবে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।

আরও পড়ুন

টেক্সটাইলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশে বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে। এতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়। ঝড়টি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল, যার ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য জোয়ারভাটা, ভারী বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার ছিল। এর ফলে বন্যা এবং ভূমিধসে নানা ক্ষয়ক্ষতি হয়।

এতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯শ বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং আগাম সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে যা লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নিরাপদ রাখে।

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায়ও দেশটি অবদান রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোখা’য় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোখা’য় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ মে ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মে – ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা ২ কোটি ৬৯ লাখ টাকা) দেবে যুক্তরাষ্ট্র। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে। এতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়। ঝড়টি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল, যার ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য জোয়ারভাটা, ভারী বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার ছিল। এর ফলে বন্যা এবং ভূমিধসে নানা ক্ষয়ক্ষতি হয়। এতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯শ বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং আগাম সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে যা লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নিরাপদ রাখে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায়ও দেশটি অবদান রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: আমাদের সময়আইএ/ ১৭ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×