হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেঙ্গালুরুর সর্বনাশ করে মুম্বাইয়ের মুখে হাসি ফোটালো গুজরাট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ মে ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২২ মে – আগের ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা; বাঁচা-মরার এই ম্যাচেও করলেন বাজিমাত। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেও রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরোকে প্লে-অফে নিতে পারেননি বিরাট কোহলি। শুভমান গিলের সেঞ্চুরির পাশাপাশি বিজয় শঙ্করের ফিফটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট টাইটান্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপপর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্স জয় পায় ৬ উইকেটে। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটি। অপরদিকে কপাল পুড়লো ব্যাঙ্গালোরোর। জিতলেই চারে থেকে প্লে-অফ নিশ্চিত হতো তাদের। এই পর্ব নিশ্চিত করা বাকি তিন দল চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোরো। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।

বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটে ভালো শুরু পায় ব্যাঙ্গালোরো। দুইজনে গড়েন ৪৩ বলে ৬৭ রানের জুটি। অষ্টম ওভারে ডু প্লেসিকে ২৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নুর আহমাদ। এরপর ১১ রান করে ম্যাক্সওয়েল ও ১ রান করে বিদায় নেন মহিপাল লমরর। পরে কোহলিকে সঙ্গ দেন মাইকেল ব্রেসওয়েল। একপ্রান্তে লড়তে থাকা কোহলি ফিফটির দেখা পান ৩৫ বলে।

ব্রেসওয়েলের সঙ্গে ২৯ বলে ৪৭ রানের জুটি গড়েন ব্যাঙ্গালোরো অধিনায়ক। ২৬ রান করা ব্রেসওয়েল শিকার হন মোহাম্মেদ শামির। এরপর দিনেশ কার্তিক এসে ডাক মেরে বিদায় নেন। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পান কোহলি। অনুজ রাওয়াতের সঙ্গে ৩৪ বলে ৬৪ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় সংগ্রহ। ৬১ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। রাওয়াত করেন অপরাজিত ২৩ রান।

রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন হৃদ্ধিমান সাহা। ১২ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন শুভমান ও বিজয়। দুইজনে গড়েন ৭১ বলে ১২৩ রানের জুটি। ২৯ বলে ফিফটির দেখা পান শুভমান। বিজয়ের লাগে ৩৪ বল। তবে আর ৩ রান যোগ করতেই উইকেট হারান তিনি। এরপর দাসুন শানাকা ০ ও ডেভিড মিলার বিদায় নেন ৬ রানে।

একপ্রান্তে লড়তে থাকা শুভমান শতক হাঁকান ৫২ বলে। ৫ চার ও ৮ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১০৪ রানে। রাহুল তেওয়াতিয়া করেন অপরাজিত ৪ রান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেঙ্গালুরুর সর্বনাশ করে মুম্বাইয়ের মুখে হাসি ফোটালো গুজরাট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেঙ্গালুরুর সর্বনাশ করে মুম্বাইয়ের মুখে হাসি ফোটালো গুজরাট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ মে ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ মে – আগের ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা; বাঁচা-মরার এই ম্যাচেও করলেন বাজিমাত। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেও রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরোকে প্লে-অফে নিতে পারেননি বিরাট কোহলি। শুভমান গিলের সেঞ্চুরির পাশাপাশি বিজয় শঙ্করের ফিফটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপপর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্স জয় পায় ৬ উইকেটে। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটি। অপরদিকে কপাল পুড়লো ব্যাঙ্গালোরোর। জিতলেই চারে থেকে প্লে-অফ নিশ্চিত হতো তাদের। এই পর্ব নিশ্চিত করা বাকি তিন দল চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোরো। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স। বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটে ভালো শুরু পায় ব্যাঙ্গালোরো। দুইজনে গড়েন ৪৩ বলে ৬৭ রানের জুটি। অষ্টম ওভারে ডু প্লেসিকে ২৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নুর আহমাদ। এরপর ১১ রান করে ম্যাক্সওয়েল ও ১ রান করে বিদায় নেন মহিপাল লমরর। পরে কোহলিকে সঙ্গ দেন মাইকেল ব্রেসওয়েল। একপ্রান্তে লড়তে থাকা কোহলি ফিফটির দেখা পান ৩৫ বলে। ব্রেসওয়েলের সঙ্গে ২৯ বলে ৪৭ রানের জুটি গড়েন ব্যাঙ্গালোরো অধিনায়ক। ২৬ রান করা ব্রেসওয়েল শিকার হন মোহাম্মেদ শামির। এরপর দিনেশ কার্তিক এসে ডাক মেরে বিদায় নেন। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পান কোহলি। অনুজ রাওয়াতের সঙ্গে ৩৪ বলে ৬৪ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় সংগ্রহ। ৬১ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। রাওয়াত করেন অপরাজিত ২৩ রান। রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন হৃদ্ধিমান সাহা। ১২ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন শুভমান ও বিজয়। দুইজনে গড়েন ৭১ বলে ১২৩ রানের জুটি। ২৯ বলে ফিফটির দেখা পান শুভমান। বিজয়ের লাগে ৩৪ বল। তবে আর ৩ রান যোগ করতেই উইকেট হারান তিনি। এরপর দাসুন শানাকা ০ ও ডেভিড মিলার বিদায় নেন ৬ রানে। একপ্রান্তে লড়তে থাকা শুভমান শতক হাঁকান ৫২ বলে। ৫ চার ও ৮ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১০৪ রানে। রাহুল তেওয়াতিয়া করেন অপরাজিত ৪ রান। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২২ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×