হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে চান জেলেনস্কি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


কিয়েভ, ২৯ মে – ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউক্রেনের জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও ইরানের প্রেসটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার উত্থাপন করা ওই প্রস্তাবে ইরানের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।

ইরানের জন্য ইউক্রেনের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। এছাড়া ইরানের যে সমস্ত সম্পত্তি ইউক্রেনে রয়েছে তা যাতে তেহরান প্রত্যাহার করতে না পারে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার হচ্ছে প্রতিরক্ষাব্যবস্থা

জেলেনস্কি জানান, ইরানের সাথে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো ধরনের লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে ইউক্রেনের মন্ত্রিসভা, পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থা বাধ্য থাকবে।

ধারণা করা হচ্ছে ইউক্রেনের জাতীয় সংসদ এই বিলের প্রতি সমর্থন জানাবে। এরইমধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা পরিষদ এ বিলকে সমর্থন দিয়েছে। তবে এই প্রস্তাবের ওপর কবে ভোটাভুটি হবে তা এখনো জানায়নি ইউক্রেনের জাতীয় সংসদ।

তবে ইরান বলছে, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে, এ অভিযোগ ভিত্তিহীন। সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে চান জেলেনস্কি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে চান জেলেনস্কি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৯ মে – ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউক্রেনের জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও ইরানের প্রেসটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার উত্থাপন করা ওই প্রস্তাবে ইরানের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। ইরানের জন্য ইউক্রেনের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। এছাড়া ইরানের যে সমস্ত সম্পত্তি ইউক্রেনে রয়েছে তা যাতে তেহরান প্রত্যাহার করতে না পারে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। জেলেনস্কি জানান, ইরানের সাথে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো ধরনের লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে ইউক্রেনের মন্ত্রিসভা, পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থা বাধ্য থাকবে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের জাতীয় সংসদ এই বিলের প্রতি সমর্থন জানাবে। এরইমধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা পরিষদ এ বিলকে সমর্থন দিয়েছে। তবে এই প্রস্তাবের ওপর কবে ভোটাভুটি হবে তা এখনো জানায়নি ইউক্রেনের জাতীয় সংসদ। তবে ইরান বলছে, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে, এ অভিযোগ ভিত্তিহীন। সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×