বরিশাল, ১০ জুন – বরিশাল নগরীতে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ব্যাংক পরিচালনায় পরিবারের সদস্য কমানো ও মেয়াদ ছাঁটাইয়ের প্রস্তাবে অনড় বাংলাদেশ ব্যাংক
আটক নেতাকর্মীরা হলেন নগরীর কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর ৪নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।
কাউনিয়া থানার ওসি মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুন ২০২৩





মন্তব্য করুন