হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জুন ২০২৩, ১০:০১ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এরা হলো- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরেস্ট অফিস ডিকপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব মিয়া (১২) ও একই এলাকার মাহমুদুল হক ফাহিমের ছেলে মছুদুর রহমান রাহী (৯)। নিখোঁজ দুইজনই কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
শিশু দুটির অভিভাবকরা জানান- শনিবার, ১০ জুন সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রাকিব মিয়া ও মছুদুর রহমান রাহী বাড়ি থেকে বের হয়। পরে অভিভাবকরা মাদ্রাসায় শিক্ষকদের ফোন করে পৌঁছে গেছে কিনা জানতে চান। এসময় শিক্ষকরা জানান- তারা মাদ্রাসায় যায়নি। শনিবার সারাদিন মাদ্রাসা, পাশর্^বর্তী এলাকার এবং বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও ওই ছাত্রদ্বয়ের সন্ধান পাওয়া যায়নি।
ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন জানিয়েছেন- রাকিব ও রাহী এ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। রাকিব অসুস্থবোধ করলে দুজনই গত বুধবার ছুটি নিয়ে বাড়িতে যান। কিন্তু তারা এখনো মাদ্রাসা আসেনি। অভিভাবকদের কাছ থেকে জেনেছেন তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়েছেন। এখন তাদের সন্ধান পেতে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চেষ্টা চলছে।
দুই শিশু শিক্ষার্থীর হদিস না পেয়ে আতংকে ভুগছেন পরিবারের সদস্য ও স্বজনরা। এমনকি বাবা-মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ছেন। পরিবারের সদস্যরা জানান- বাড়ি থেকে বের হওয়ার সময় রাকিব মিয়ার পরনে সবুজ রঙের পাঞ্জাবি এবং মছুদুর রহমান রাহীর পরনে নীল রঙের পাঞ্জাবি পরিহিত ছিলো। তাদের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন- পরিবারের সদস্যরা। যোগাযোগ : মোবাইল নং ০১৮১২-৫০৬৪১৯ অথবা ০১৮২৭-১৩৭৩৩২।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জুন ২০২৩, ১০:০১ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এরা হলো- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরেস্ট অফিস ডিকপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব মিয়া (১২) ও একই এলাকার মাহমুদুল হক ফাহিমের ছেলে মছুদুর রহমান রাহী (৯)। নিখোঁজ দুইজনই কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। শিশু দুটির অভিভাবকরা জানান- শনিবার, ১০ জুন সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রাকিব মিয়া ও মছুদুর রহমান রাহী বাড়ি থেকে বের হয়। পরে অভিভাবকরা মাদ্রাসায় শিক্ষকদের ফোন করে পৌঁছে গেছে কিনা জানতে চান। এসময় শিক্ষকরা জানান- তারা মাদ্রাসায় যায়নি। শনিবার সারাদিন মাদ্রাসা, পাশর্^বর্তী এলাকার এবং বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও ওই ছাত্রদ্বয়ের সন্ধান পাওয়া যায়নি। ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন জানিয়েছেন- রাকিব ও রাহী এ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। রাকিব অসুস্থবোধ করলে দুজনই গত বুধবার ছুটি নিয়ে বাড়িতে যান। কিন্তু তারা এখনো মাদ্রাসা আসেনি। অভিভাবকদের কাছ থেকে জেনেছেন তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়েছেন। এখন তাদের সন্ধান পেতে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চেষ্টা চলছে। দুই শিশু শিক্ষার্থীর হদিস না পেয়ে আতংকে ভুগছেন পরিবারের সদস্য ও স্বজনরা। এমনকি বাবা-মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ছেন। পরিবারের সদস্যরা জানান- বাড়ি থেকে বের হওয়ার সময় রাকিব মিয়ার পরনে সবুজ রঙের পাঞ্জাবি এবং মছুদুর রহমান রাহীর পরনে নীল রঙের পাঞ্জাবি পরিহিত ছিলো। তাদের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন- পরিবারের সদস্যরা। যোগাযোগ : মোবাইল নং ০১৮১২-৫০৬৪১৯ অথবা ০১৮২৭-১৩৭৩৩২।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×