ঢাকা, ২৩ জুন – বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট সম্পন্ন করেছে।শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা
খন্দকার জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ২৬২ বাংলাদেশি হজযাত্রী নিয়ে শেষ প্রি-হজ ফ্লাইট বিজি৩৩৫ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছিল।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
তিনি আরও বলেন, ’এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। ২১ মে থেকে বিমান ১৬০টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করেছে।’
বিমান হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ায় সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হয়েছে।
প্রথম ফিরতি হজ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ২০২৩ সালের ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। সূত্র : ইউএনবি
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুন ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সফলভাবে সম্পন্ন হলো বিমানের প্রি-হজ কার্যক্রম first appeared on DesheBideshe.




মন্তব্য করুন