হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জুন – জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনিন সুলতানাকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি কালবেলাকে বলেন, ‘মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছিল। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা থেকে শামিনকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।’

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান সিটিটিসি প্রধান।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্য নিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের সৃষ্টি করেন শামিন মাহফুজ। ২০২২ সালে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পরে জঙ্গি নেতা শামিন মাহফুজ সস্ত্রীক আত্মগোপনে চলে যান। তখন তিনি বান্দরবানের গভীর পাহাড়ে আস্তানা গাড়েন।

শামিন মাহফুজ জঙ্গি কর্মকাণ্ডের জন্য বান্দরবানের মানুষের কাছে বেশ পরিচিত নাম। ২০১১ সালের পর সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগিতায় আবারও বান্দরবানের রুমা উপজেলায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র করার খবর প্রকাশ হলে আলোচনায় আসেন তিনি।

এর আগে ২০১১ সালের ২৮ মার্চ জেলার থানছির বলিপাড়ার কলাইপাড়া এলাকা থেকে তৎসময়ের জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের ( জেএমবি) দলনেতা শামিন মাহফুজ ও তার সহযোগী ইসমাইল হোসেনকে আটক করেছিল পুলিশ।

এসময় অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বান্দরবান জুড়ে তোলপাড় শুরু হয়, জঙ্গি দমনে নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী এবং একের পর এক অভিযান চালায় পাহাড়ে। এরপর জামিনে বেরিয়ে পেছন থেকে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন শামিন মাহফুজ।

সূত্র : কালবেলা

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জুন – জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনিন সুলতানাকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, ‘মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছিল। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা থেকে শামিনকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।’ এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান সিটিটিসি প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্য নিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের সৃষ্টি করেন শামিন মাহফুজ। ২০২২ সালে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পরে জঙ্গি নেতা শামিন মাহফুজ সস্ত্রীক আত্মগোপনে চলে যান। তখন তিনি বান্দরবানের গভীর পাহাড়ে আস্তানা গাড়েন। শামিন মাহফুজ জঙ্গি কর্মকাণ্ডের জন্য বান্দরবানের মানুষের কাছে বেশ পরিচিত নাম। ২০১১ সালের পর সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগিতায় আবারও বান্দরবানের রুমা উপজেলায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র করার খবর প্রকাশ হলে আলোচনায় আসেন তিনি। এর আগে ২০১১ সালের ২৮ মার্চ জেলার থানছির বলিপাড়ার কলাইপাড়া এলাকা থেকে তৎসময়ের জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের ( জেএমবি) দলনেতা শামিন মাহফুজ ও তার সহযোগী ইসমাইল হোসেনকে আটক করেছিল পুলিশ। এসময় অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বান্দরবান জুড়ে তোলপাড় শুরু হয়, জঙ্গি দমনে নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী এবং একের পর এক অভিযান চালায় পাহাড়ে। এরপর জামিনে বেরিয়ে পেছন থেকে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন শামিন মাহফুজ। সূত্র : কালবেলাসম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×