হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকায় ছিল ৩৫০ পাকিস্তানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ২৩ জুন – গত সপ্তাহে গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় ৩৫০ জন পাকিস্তানি নাগরিক ছিলো। শুক্রবার দেশটি পার্লামেন্টে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এসময় মানবপাচারের সঙ্গে যুক্তদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সানাউল্লাহ বলেন, ১৪ জুন গভীর রাতে পেলোপনিস উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকাটিতে ৪০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ছিলো। কিন্তু মাছ ধরা ওই নৌকাটি ডুবে যাওয়ার সময় সেটিতে ৭শ’রও বেশি মানুষ ছিল। এ দুর্ঘটনার পর মোট ২৮১ টি পাকিস্তানি পরিবার সাহায্য চেয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করে।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

আরও ১৯৩ টি পাকিস্তানি পরিবার নৌকাডুবিতে মারা যাওয়াদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করিয়েছে বলে জানান সানাউল্লাহ। নৌকায় পাকিস্তানি ছাড়াও মিশরীয় এবং সিরীয় নাগরিকরা ছিল।

ইউরোপের সবচেয়ে ভয়াবহ অভিবাসী নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে ১০ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। দেশটির কাশ্মিরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জন ও গুজরাট থেকে অন্য আরেকজন গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

নৌকাডুবির ঘটনায় সোমবার দেশজুড়ে জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে মানবপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছেন, মানবপাচারকারীদের ‘কঠোর শাস্তি’ দেয়া হবে।

শেহবাজ শরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবপাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা জোরদারের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র: রয়টার্স

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকায় ছিল ৩৫০ পাকিস্তানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকায় ছিল ৩৫০ পাকিস্তানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২৩ জুন – গত সপ্তাহে গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় ৩৫০ জন পাকিস্তানি নাগরিক ছিলো। শুক্রবার দেশটি পার্লামেন্টে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এসময় মানবপাচারের সঙ্গে যুক্তদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সানাউল্লাহ বলেন, ১৪ জুন গভীর রাতে পেলোপনিস উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকাটিতে ৪০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ছিলো। কিন্তু মাছ ধরা ওই নৌকাটি ডুবে যাওয়ার সময় সেটিতে ৭শ’রও বেশি মানুষ ছিল। এ দুর্ঘটনার পর মোট ২৮১ টি পাকিস্তানি পরিবার সাহায্য চেয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করে। আরও ১৯৩ টি পাকিস্তানি পরিবার নৌকাডুবিতে মারা যাওয়াদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করিয়েছে বলে জানান সানাউল্লাহ। নৌকায় পাকিস্তানি ছাড়াও মিশরীয় এবং সিরীয় নাগরিকরা ছিল। ইউরোপের সবচেয়ে ভয়াবহ অভিবাসী নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে ১০ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। দেশটির কাশ্মিরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জন ও গুজরাট থেকে অন্য আরেকজন গ্রেপ্তার করে দেশটির পুলিশ। নৌকাডুবির ঘটনায় সোমবার দেশজুড়ে জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে মানবপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছেন, মানবপাচারকারীদের ‘কঠোর শাস্তি’ দেয়া হবে। শেহবাজ শরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবপাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা জোরদারের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র: রয়টার্স সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৩ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×