হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঝড়-বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নামাজ পড়া যাবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ২৭ জুন – প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টির মধ্যেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

ব্যাংক পরিচালনায় পরিবারের সদস্য কমানো ও মেয়াদ ছাঁটাইয়ের প্রস্তাবে অনড় বাংলাদেশ ব্যাংক

মেয়র বলেন, আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করছি। সেজন্য কোনো ধরনের যাতে সমস্যা না হয় সে কারণে আজকের এই পরিদর্শন। পরিবার নিয়ে স্বাচ্ছন্দে যেন ঈদের জামাত আদায় করতে পারে সেই আয়োজন আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েছি।

প্রতিকূল আবহাওয়া ঈদের জামাত আদায় নিয়ে মেয়র বলেন, অল্প বৃষ্টিতে নামাজ অবশ্যই সম্ভব হবে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা তথ্য পেয়েছি যে ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড় হলেও যেন মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাত আদায় করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও যেন পানি না পড়ে এবং পানি পড়ার জায়গায় যেন জলাবদ্ধতা না হয় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি।

জাতীয় ঈদগাহের ঈদের জামাতর নিরাপত্তা নিয়ে মেয়র বলেন, আমরা কোন নাশকতার আশঙ্কা করছি না। তারপরও আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করবেন। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য তারা কার্যক্রম নিচ্ছে। সিসি ক্যামেরাসহ নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমরা কোনো নাশকতার আশঙ্কা করছি না। শান্তিপূর্ণভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে জানিয়ে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র জাতীয় ঈদগাহে এসে এদের নামাজ আদায় করার আহ্বান জানান।

তিনি বলেন, পরিদর্শনকালে যেটুকু সমস্যা রয়েছে তা সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৭ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঝড়-বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নামাজ পড়া যাবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঝড়-বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নামাজ পড়া যাবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জুন – প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টির মধ্যেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করছি। সেজন্য কোনো ধরনের যাতে সমস্যা না হয় সে কারণে আজকের এই পরিদর্শন। পরিবার নিয়ে স্বাচ্ছন্দে যেন ঈদের জামাত আদায় করতে পারে সেই আয়োজন আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েছি। প্রতিকূল আবহাওয়া ঈদের জামাত আদায় নিয়ে মেয়র বলেন, অল্প বৃষ্টিতে নামাজ অবশ্যই সম্ভব হবে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা তথ্য পেয়েছি যে ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড় হলেও যেন মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাত আদায় করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও যেন পানি না পড়ে এবং পানি পড়ার জায়গায় যেন জলাবদ্ধতা না হয় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। জাতীয় ঈদগাহের ঈদের জামাতর নিরাপত্তা নিয়ে মেয়র বলেন, আমরা কোন নাশকতার আশঙ্কা করছি না। তারপরও আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করবেন। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য তারা কার্যক্রম নিচ্ছে। সিসি ক্যামেরাসহ নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমরা কোনো নাশকতার আশঙ্কা করছি না। শান্তিপূর্ণভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে জানিয়ে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র জাতীয় ঈদগাহে এসে এদের নামাজ আদায় করার আহ্বান জানান। তিনি বলেন, পরিদর্শনকালে যেটুকু সমস্যা রয়েছে তা সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছি। সূত্র: বাংলানিউজআইএ/ ২৭ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×