হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০ বছর পর যুক্তরাষ্ট্রে দেখা গেল যে রোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৮ জুন – দীর্ঘ ২০ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়া রোগের দেখা মিলেছে। এমনকি বিগত দুই মাসে দেশটিতে ম্যালেরিয়ার পাঁচটি ঘটনা শনাক্ত করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, গত দুই মাসে যে পাঁচজন রোগী পাওয়া গেছে, তার মধ্যে চারটি ফ্লোরিডায় এবং পাঁচ নম্বর কেসটি টেক্সাসে পাওয়া গেছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোগটির প্রাদুর্ভাব স্থানীয়ভাবেই হয়েছে। কারণ সংশ্লিষ্ট রোগীরা বিদেশ ভ্রমণ করেননি। চিকিৎসা গ্রহণের পর রোগীদের উন্নতি হচ্ছে। কিন্তু তার পরও খবরটি বড় উদ্বেগের বলে মনে করা হচ্ছে। কারণ গত ২০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে ম্যালেরিয়া ধরা পড়েনি।

যুক্তরাষ্ট্রে শেষবার ম্যালেরিয়া সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল ২০০৩ সালে। ওই সময় ফ্লোরিডার পাম বিচে আটটি ম্যালেরিয়ার ঘটনা শনাক্ত করা হয়েছিল।

সিডিসি জানিয়েছে, অ্যানোফিলিস মশা, যা দেশের অনেক অঞ্চলে পাওয়া যায়, ম্যালেরিয়া আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড়ালে তা থেকে ম্যালেরিয়া সংক্রমণ হয়। যদিও এই মশাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। তবে ম্যালেরিয়া এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল। মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার সমস্ত ঘটনা সংক্রামিত ব্যক্তিদের দেশের বাইরে ভ্রমণের সঙ্গে যুক্ত।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০ বছর পর যুক্তরাষ্ট্রে দেখা গেল যে রোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০ বছর পর যুক্তরাষ্ট্রে দেখা গেল যে রোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৮ জুন – দীর্ঘ ২০ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়া রোগের দেখা মিলেছে। এমনকি বিগত দুই মাসে দেশটিতে ম্যালেরিয়ার পাঁচটি ঘটনা শনাক্ত করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, গত দুই মাসে যে পাঁচজন রোগী পাওয়া গেছে, তার মধ্যে চারটি ফ্লোরিডায় এবং পাঁচ নম্বর কেসটি টেক্সাসে পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোগটির প্রাদুর্ভাব স্থানীয়ভাবেই হয়েছে। কারণ সংশ্লিষ্ট রোগীরা বিদেশ ভ্রমণ করেননি। চিকিৎসা গ্রহণের পর রোগীদের উন্নতি হচ্ছে। কিন্তু তার পরও খবরটি বড় উদ্বেগের বলে মনে করা হচ্ছে। কারণ গত ২০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে ম্যালেরিয়া ধরা পড়েনি। যুক্তরাষ্ট্রে শেষবার ম্যালেরিয়া সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল ২০০৩ সালে। ওই সময় ফ্লোরিডার পাম বিচে আটটি ম্যালেরিয়ার ঘটনা শনাক্ত করা হয়েছিল। সিডিসি জানিয়েছে, অ্যানোফিলিস মশা, যা দেশের অনেক অঞ্চলে পাওয়া যায়, ম্যালেরিয়া আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড়ালে তা থেকে ম্যালেরিয়া সংক্রমণ হয়। যদিও এই মশাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। তবে ম্যালেরিয়া এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল। মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার সমস্ত ঘটনা সংক্রামিত ব্যক্তিদের দেশের বাইরে ভ্রমণের সঙ্গে যুক্ত। সূত্র: যুগান্তরএম ইউ/২৮ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×