হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া আ.লীগ কার্যালয়ে শেখ হাসিনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ জুলাই ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


গোপালগঞ্জ, ০২ জুলাই – নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুদিন সফরের শেষ দিনে আজ রবিবার (০২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর পর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেন তিনি।

আরও পড়ুন

ব্যাংক পরিচালনায় পরিবারের সদস্য কমানো ও মেয়াদ ছাঁটাইয়ের প্রস্তাবে অনড় বাংলাদেশ ব্যাংক

এর আগে, টুঙ্গিপাড়ায় নিজের বাসভবন থেকে প্রায় আধাকিলোমিটার রাস্তা হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় উষ্ণ অভ্যর্থনা, হর্ষধ্বনি আর স্লোগানে-মিছিলে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

পরে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

সূচনা বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারপ্রধান বলেন, নির্বাচনী এলাকার সার্বিক দায়িত্ব স্থানীয়রা নিয়েছেন বলেই তার পক্ষে সম্ভব হয়েছে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। যার ফলে গত সাড়ে ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ।

শহর থেকে গ্রাম সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত শোনেন আওয়ামী লীগ সভাপতি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০২ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া আ.লীগ কার্যালয়ে শেখ হাসিনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া আ.লীগ কার্যালয়ে শেখ হাসিনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ জুলাই ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] গোপালগঞ্জ, ০২ জুলাই – নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুদিন সফরের শেষ দিনে আজ রবিবার (০২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর পর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেন তিনি। এর আগে, টুঙ্গিপাড়ায় নিজের বাসভবন থেকে প্রায় আধাকিলোমিটার রাস্তা হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় উষ্ণ অভ্যর্থনা, হর্ষধ্বনি আর স্লোগানে-মিছিলে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। সূচনা বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারপ্রধান বলেন, নির্বাচনী এলাকার সার্বিক দায়িত্ব স্থানীয়রা নিয়েছেন বলেই তার পক্ষে সম্ভব হয়েছে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। যার ফলে গত সাড়ে ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ। শহর থেকে গ্রাম সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত শোনেন আওয়ামী লীগ সভাপতি। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ০২ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×