হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিম ইস্যুতে যা বললো আইসিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ জুলাই – আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্যদিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা। এদিকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা বলে অবহিত করেছে আইসিসি।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

আইসিসি তামিমের অবসর নিয়ে তাদের বিবৃতিতে লিখেছে, ভারতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি বড় ধাক্কা খেয়েছে, অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ইকবাল।

আইসিসি নিজেদের বিবৃতির সঙ্গে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিংয়ের ভিডিওটি আপলোড করে।

উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এখনও ওয়ানডেতে তামিমের উত্তরসূরি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তামিম ইস্যুতে যা বললো আইসিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিম ইস্যুতে যা বললো আইসিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জুলাই – আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্যদিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা। এদিকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা বলে অবহিত করেছে আইসিসি। আইসিসি তামিমের অবসর নিয়ে তাদের বিবৃতিতে লিখেছে, ভারতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি বড় ধাক্কা খেয়েছে, অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ইকবাল। আইসিসি নিজেদের বিবৃতির সঙ্গে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিংয়ের ভিডিওটি আপলোড করে। উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এখনও ওয়ানডেতে তামিমের উত্তরসূরি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৬ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×