হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে: নবনির্বাচিত মেয়র মাহাবুব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ১২:০২ অপরাহ্ন

শহরের কৃষি অফিস রোডে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফেডারেশন সভাপতি কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ী ও কর্মচারীদের উপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে। মার্কেটে কেউ অপকর্ম করতে চাইলে সহজেই ছাড় দেয়া হবে না। তাই সবার নিরাপত্তার স্বার্থে মার্কেটগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তবেই অপরাধীদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি মার্কেট পরিচালনা কমিটিকে সক্রিয় হতে হবে।”

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম ও সহ-সভাপতি নুর কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সম্পাদক খালেদ ওমর রানা।

বক্তারা সংগঠিত ঘটনায় দ্রুত মামলা নেয়ায় পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও নুর পাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মার্কেট কমিটির দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

রামুতে বাসযাত্রীর শরীরে বাঁধা ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিস রোড ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক শফিউল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সদস্য কামরুল, নাছির উদ্দিন, আবু কালাম, আদিব চৌধুরীসহ জয়নাল, তৈয়ব, সোহেল, সোহাগ ফেডারেশনের আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে: নবনির্বাচিত মেয়র মাহাবুব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে: নবনির্বাচিত মেয়র মাহাবুব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ১২:০২ অপরাহ্ন
Print Image
শহরের কৃষি অফিস রোডে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশন সভাপতি কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, "ব্যবসায়ী ও কর্মচারীদের উপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে। মার্কেটে কেউ অপকর্ম করতে চাইলে সহজেই ছাড় দেয়া হবে না। তাই সবার নিরাপত্তার স্বার্থে মার্কেটগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তবেই অপরাধীদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি মার্কেট পরিচালনা কমিটিকে সক্রিয় হতে হবে।" কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম ও সহ-সভাপতি নুর কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সম্পাদক খালেদ ওমর রানা। বক্তারা সংগঠিত ঘটনায় দ্রুত মামলা নেয়ায় পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও নুর পাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মার্কেট কমিটির দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিস রোড ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক শফিউল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সদস্য কামরুল, নাছির উদ্দিন, আবু কালাম, আদিব চৌধুরীসহ জয়নাল, তৈয়ব, সোহেল, সোহাগ ফেডারেশনের আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×