হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ০১:২৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সাবরাংয় ইউনিয়নের কুরাবুইজ্জ্যাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউনুছ ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোহেল।

ওসি বলেন, উপজেলার সাবরাংয় ইউনিয়নের কুরাবুইজ্জ্যাপাড়া এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার ভোররাতে পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তিন ডাকাত ইজিবাইকযোগে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও লম্বা ছোরা, লম্বা রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে।

গ্রেফতাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় আরো পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সাবরাংয় ইউনিয়নের কুরাবুইজ্জ্যাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউনুছ ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোহেল। ওসি বলেন, উপজেলার সাবরাংয় ইউনিয়নের কুরাবুইজ্জ্যাপাড়া এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার ভোররাতে পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তিন ডাকাত ইজিবাইকযোগে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও লম্বা ছোরা, লম্বা রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে। গ্রেফতাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় আরো পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×