হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই বছরে দুই দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ১৮ জুলাই – পাকিস্তানের মাটিতে আগামী বছরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেটি পিছিয়ে পরবর্তী বছরে নিয়ে গেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া আগামী দুই বছরের জন্য বাবর আজমদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২০২৪ সালে সিরিজ রয়েছে বাংলাদেশের সঙ্গে। তবে সিরিজটি হবে দুই দফায়, ঘরের মাঠে পাকিস্তান-বাংলাদেশ প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। পরবর্তী বছর হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই ফরম্যাটটিতে অধিক ম্যাচ খেলতে চায় বাবরের দল। ২০২৩-২৪ সালে পিসিবির এফটিপিতে মোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যার মধ্যে ১০টি ম্যাচই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি কিউইদের মাঠে অনুষ্ঠিত হবে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই পিসিবি সূচি সাজিয়েছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে প্রথম দফায় পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল। সে সময় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। এরপর ২০২৫ সালের মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে টাইগাররা আবারও দেশটিতে সফর করবে।

— Cricket Pakistan (@cricketpakcompk)
July 18, 2023
সংশোধিত সূচি অনুসারে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সরাসরি নিউজিল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান। এপ্রিলে পিএসএল শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিএসএল এখন ৩৪ দিনের টুর্নামেন্ট। রমজান মাসের কারণে পিএসএলের সূচি ১২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের বাইরে নিতে পারেনি পিসিবি।

ওই সময় আইএল টি-টোয়েন্টি লিগও পেছাতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে তারা অনুরোধ জানিয়েছে। টুর্নামেন্টটির জন্য নিজেদের লিগের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের হারাতে চায় না পিসিবি। সে কারণে আমিরাতকে ১০ দিন পর তাদের আসর শুরু করতে পরামর্শ দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুই বছরে দুই দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুই বছরে দুই দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই বছরে দুই দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৮ জুলাই – পাকিস্তানের মাটিতে আগামী বছরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেটি পিছিয়ে পরবর্তী বছরে নিয়ে গেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া আগামী দুই বছরের জন্য বাবর আজমদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২০২৪ সালে সিরিজ রয়েছে বাংলাদেশের সঙ্গে। তবে সিরিজটি হবে দুই দফায়, ঘরের মাঠে পাকিস্তান-বাংলাদেশ প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। পরবর্তী বছর হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই ফরম্যাটটিতে অধিক ম্যাচ খেলতে চায় বাবরের দল। ২০২৩-২৪ সালে পিসিবির এফটিপিতে মোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যার মধ্যে ১০টি ম্যাচই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি কিউইদের মাঠে অনুষ্ঠিত হবে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই পিসিবি সূচি সাজিয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে প্রথম দফায় পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল। সে সময় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। এরপর ২০২৫ সালের মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে টাইগাররা আবারও দেশটিতে সফর করবে। — Cricket Pakistan (@cricketpakcompk) July 18, 2023 সংশোধিত সূচি অনুসারে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সরাসরি নিউজিল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান। এপ্রিলে পিএসএল শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিএসএল এখন ৩৪ দিনের টুর্নামেন্ট। রমজান মাসের কারণে পিএসএলের সূচি ১২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের বাইরে নিতে পারেনি পিসিবি। ওই সময় আইএল টি-টোয়েন্টি লিগও পেছাতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে তারা অনুরোধ জানিয়েছে। টুর্নামেন্টটির জন্য নিজেদের লিগের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের হারাতে চায় না পিসিবি। সে কারণে আমিরাতকে ১০ দিন পর তাদের আসর শুরু করতে পরামর্শ দিয়েছে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ১৮ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুই বছরে দুই দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×