হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নেতিবাচক উদ্দেশ্যে তৈরি জোট সফল হয় না’, এনডিএর বৈঠকের পর বার্তা মোদির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৯ জুলাই – ‘নেতিবাচক উদ্দেশ্যে যে জোট তৈরি হয় তা সফল হয় না।’ মঙ্গলবাসরীয় সন্ধেয় এনডিএ’র বৈঠকে এভাবেই বিরোধী জোটকে আক্রমণ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে তাঁর দাবি, দেশে সুস্থির সরকার এনডিএ-ই একমাত্র দিতে পারে। তাঁর কথায়, ”এনডিএ’র কাছে দেশ প্রথম, দেশের প্রতিরক্ষা প্রথম, উন্নতি প্রথম এবং মানুষের ক্ষমতা প্রথম।”

এদিন দুপুরে বেঙ্গালুরুতে বিরোধীদের ২৬ দলের বৈঠকের পরই সন্ধেয় দিল্লিতে বৈঠকে মিলিত হল এনডিএ জোটসঙ্গীরা। আর সেই বৈঠকেই বিরোধী দলগুলির মধ্যে মূলত কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে দেখা গেল মোদিকে। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবে ২৬টি দলের বিরোধী জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স (India)। সম্ভবত এরই জবাবে মোদিকে NDA’র পুরো কথাটির ব্যাখ্যা দিতে দেখা গেল। তিনি বলেন, ”এনডিএ মানে, এন হল নিউ ইন্ডিয়া, ডি হল ডেভেলপমেন্ট ও এ হল অ্যাসপিরেশন।” এরই সঙ্গে তিনি বলেন, ”আমাদের কাছে জোট বাধ্যতা নয়, শক্তির মাধ্যম (মজবুরি নেহি, মজবুতি)। এনডিএ’র কাছে কোনও দলই ছোট বা বড় নয়। আমরা একই লক্ষ্যে একই সঙ্গে এগিয়ে চলেছি।”

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

পাশাপাশি বিরোধী জোটকে পরোক্ষে খোঁচা মেরে মোদি বলেন, ”যখন আমরা বিরোধী ছিলাম, তখনও আমরা জনাদেশের অপমান করিনি। কখনও কোনও সরকারের বিরোধিতা করতে বিদেশের মদত চাইনি। বিরোধী হলেও দেশের অগ্রগতি আটকাতে কখন পথ অবরোধ করিনি।” তাঁর অভিযোগ, ”নয়ের দশকে দেশে অস্থিরতা তৈরি করতে কংগ্রেস জোট গঠন করেছিল।”

এবছরই এনডিএ জোটের ২৫ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে সমস্ত জোটসঙ্গীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”কেবল মসনদ দখল করতে বা কারও বিরোধিতা করতে এনডিএ তৈরি হয়নি। দেশে স্থিরতা আনতেই এনডিএ গঠিত হয়েছিল। আজ দেশের সকলের বিশ্বাস এনডিএ’র প্রতি রয়েছে।”

সূত্র: সংবাদ প্রতিদিন
আইএ/ ১৯ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘নেতিবাচক উদ্দেশ্যে তৈরি জোট সফল হয় না’, এনডিএর বৈঠকের পর বার্তা মোদির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নেতিবাচক উদ্দেশ্যে তৈরি জোট সফল হয় না’, এনডিএর বৈঠকের পর বার্তা মোদির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৯ জুলাই – ‘নেতিবাচক উদ্দেশ্যে যে জোট তৈরি হয় তা সফল হয় না।’ মঙ্গলবাসরীয় সন্ধেয় এনডিএ’র বৈঠকে এভাবেই বিরোধী জোটকে আক্রমণ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে তাঁর দাবি, দেশে সুস্থির সরকার এনডিএ-ই একমাত্র দিতে পারে। তাঁর কথায়, ”এনডিএ’র কাছে দেশ প্রথম, দেশের প্রতিরক্ষা প্রথম, উন্নতি প্রথম এবং মানুষের ক্ষমতা প্রথম।” এদিন দুপুরে বেঙ্গালুরুতে বিরোধীদের ২৬ দলের বৈঠকের পরই সন্ধেয় দিল্লিতে বৈঠকে মিলিত হল এনডিএ জোটসঙ্গীরা। আর সেই বৈঠকেই বিরোধী দলগুলির মধ্যে মূলত কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে দেখা গেল মোদিকে। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবে ২৬টি দলের বিরোধী জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স (India)। সম্ভবত এরই জবাবে মোদিকে NDA’র পুরো কথাটির ব্যাখ্যা দিতে দেখা গেল। তিনি বলেন, ”এনডিএ মানে, এন হল নিউ ইন্ডিয়া, ডি হল ডেভেলপমেন্ট ও এ হল অ্যাসপিরেশন।” এরই সঙ্গে তিনি বলেন, ”আমাদের কাছে জোট বাধ্যতা নয়, শক্তির মাধ্যম (মজবুরি নেহি, মজবুতি)। এনডিএ’র কাছে কোনও দলই ছোট বা বড় নয়। আমরা একই লক্ষ্যে একই সঙ্গে এগিয়ে চলেছি।” পাশাপাশি বিরোধী জোটকে পরোক্ষে খোঁচা মেরে মোদি বলেন, ”যখন আমরা বিরোধী ছিলাম, তখনও আমরা জনাদেশের অপমান করিনি। কখনও কোনও সরকারের বিরোধিতা করতে বিদেশের মদত চাইনি। বিরোধী হলেও দেশের অগ্রগতি আটকাতে কখন পথ অবরোধ করিনি।” তাঁর অভিযোগ, ”নয়ের দশকে দেশে অস্থিরতা তৈরি করতে কংগ্রেস জোট গঠন করেছিল।” এবছরই এনডিএ জোটের ২৫ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে সমস্ত জোটসঙ্গীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”কেবল মসনদ দখল করতে বা কারও বিরোধিতা করতে এনডিএ তৈরি হয়নি। দেশে স্থিরতা আনতেই এনডিএ গঠিত হয়েছিল। আজ দেশের সকলের বিশ্বাস এনডিএ’র প্রতি রয়েছে।” সূত্র: সংবাদ প্রতিদিনআইএ/ ১৯ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×