হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়া বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


বগুড়া, ১৯ জুলাই – বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) ভোরে ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

তবে পুলিশ জানিয়েছে তাদের সুনির্দিষ্ট তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৯ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বগুড়া বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়া বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ১৯ জুলাই – বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) ভোরে ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তবে পুলিশ জানিয়েছে তাদের সুনির্দিষ্ট তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। সূত্র: বাংলানিউজআইএ/ ১৯ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×