হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ তৌহিনের সন্ধান মিলেনি ৪৮ ঘণ্টায়ও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫) সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পরও তার কোনো সন্ধান মিলেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি।

১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ৩ বন্ধু উদ্ধার হলেও নিখোঁজ হন তৌহিন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব আলম বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত নিখোঁজ তৌহিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে জোয়ার-ভাটা হিসেব করে সাগরতীরে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার কাজ চলমান রাখে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এমনকি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও খুরুশকুলে জেলেদের বলা হয়েছে; তৌহিনের সন্ধান পেলে জানানোর জন্য। এখনো আমরা তার সন্ধানে সৈকত এলাকায় অবস্থান করছি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সৈকতে নিখোঁজের পর থেকে তৌহিনের সন্ধানে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ তৌহিনের সন্ধান মিলেনি ৪৮ ঘণ্টায়ও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ তৌহিনের সন্ধান মিলেনি ৪৮ ঘণ্টায়ও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫) সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পরও তার কোনো সন্ধান মিলেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি। ১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ৩ বন্ধু উদ্ধার হলেও নিখোঁজ হন তৌহিন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব আলম বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত নিখোঁজ তৌহিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে জোয়ার-ভাটা হিসেব করে সাগরতীরে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার কাজ চলমান রাখে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এমনকি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও খুরুশকুলে জেলেদের বলা হয়েছে; তৌহিনের সন্ধান পেলে জানানোর জন্য। এখনো আমরা তার সন্ধানে সৈকত এলাকায় অবস্থান করছি। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সৈকতে নিখোঁজের পর থেকে তৌহিনের সন্ধানে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×