হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


স্টকহোম, ২২ জুলাই – ইরাকের বাগদাদ অস্থায়ীভাবে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছে সুইডেন। দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দূতাবাসে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার কারণে দূতাবাসের কার্যক্রম এবং দূতাবাস কর্মীদের সাময়িকভাবে স্টকহোমে স্থানান্তরিত করা হয়েছে।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, দূতাবাসে হামলা ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং তার সরকার কোরআন বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সুইডিশ সরকার উপলব্ধি করেছে, সুইডেনে বিক্ষোভকালে কিছু ব্যক্তির দ্বারা সংঘটিত ঘৃণ্য কাজ মুসলিমদের কাছে আপত্তিকর হতে পারে।

সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে একদল আন্দোলনকারী।

পুলিশের অনুমতিতে দেশটিতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর চুপ ছিল সুইডেন প্রশাসন। কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব।

আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ। বিবৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কাউন্ট্রিজও (ওআইসি)।

এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত সুইডেনের দূতাবাসে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দূতাবাসে হামলার কয়েক ঘণ্টা পর সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। এছাড়া সুইডেনে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] স্টকহোম, ২২ জুলাই – ইরাকের বাগদাদ অস্থায়ীভাবে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছে সুইডেন। দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দূতাবাসে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার কারণে দূতাবাসের কার্যক্রম এবং দূতাবাস কর্মীদের সাময়িকভাবে স্টকহোমে স্থানান্তরিত করা হয়েছে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, দূতাবাসে হামলা ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং তার সরকার কোরআন বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, সুইডিশ সরকার উপলব্ধি করেছে, সুইডেনে বিক্ষোভকালে কিছু ব্যক্তির দ্বারা সংঘটিত ঘৃণ্য কাজ মুসলিমদের কাছে আপত্তিকর হতে পারে। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে একদল আন্দোলনকারী। পুলিশের অনুমতিতে দেশটিতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর চুপ ছিল সুইডেন প্রশাসন। কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ। বিবৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কাউন্ট্রিজও (ওআইসি)। এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত সুইডেনের দূতাবাসে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। দূতাবাসে হামলার কয়েক ঘণ্টা পর সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। এছাড়া সুইডেনে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২২ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×