হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাফুফেকে ফিফার শোকজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ জুলাই – আর্থিক অনিয়মের জের ধরে চলতি বছরের শুরুতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। সেই একই জের ধরে এবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চার কর্তাকে ফের শোকজ করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

অনিয়মের দায়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার কাঠগড়ায় বাফুফে। তবে আগের অভিযোগের চার কর্মকর্তার তিনজনেরই মিলেছে অব্যাহতি। পরিবর্তে নতুন যোগ হয়েছেন প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফ।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ফিফার নতুন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অর্থ প্রধান আবু হোসেন, সাবেক অপারেসন্স ম্যানেজার মিজানুর রহমান ও প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফ।

সকলের বিরুদ্ধেই অভিযোগ ক্রয় সংক্রান্ত বিষয়ে। প্রথমবারের মত এবারও ব্যক্তিগতভাবে সাবেক ও বর্তমান চার কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ফিফা।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। বিষয়টি তিনি এড়িয়ে যান বরাবরের মতোই গা বাঁচানো উত্তর দিয়ে।

সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি আপনারাও শুনেছেন, আমিও শুনলাম। কিন্তু আমার কাছে এ সংক্রান্ত কোনো চিঠিন আসেনি। কিছু বলতে পারছি না তাই এখনই।’

শুধু এই চারজনই নন। ফিফার তদন্তের বেড়াজালে আটকে আছেন বাফুফের একাধীক কর্মকর্তা। তদন্তের আওতায় যারা রয়েছেন আর যাদের নিয়ে চলছে অনুসন্ধান, তাদের পদ থেকে অব্যাহতি না দিলে ফিফার নিষেধাজ্ঞা নেমে আসতে পারে বাফুফের ওপর।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বাফুফেকে ফিফার শোকজ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাফুফেকে ফিফার শোকজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাফুফেকে ফিফার শোকজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জুলাই – আর্থিক অনিয়মের জের ধরে চলতি বছরের শুরুতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। সেই একই জের ধরে এবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চার কর্তাকে ফের শোকজ করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। অনিয়মের দায়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার কাঠগড়ায় বাফুফে। তবে আগের অভিযোগের চার কর্মকর্তার তিনজনেরই মিলেছে অব্যাহতি। পরিবর্তে নতুন যোগ হয়েছেন প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফ। ফিফার নতুন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অর্থ প্রধান আবু হোসেন, সাবেক অপারেসন্স ম্যানেজার মিজানুর রহমান ও প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফ। সকলের বিরুদ্ধেই অভিযোগ ক্রয় সংক্রান্ত বিষয়ে। প্রথমবারের মত এবারও ব্যক্তিগতভাবে সাবেক ও বর্তমান চার কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ফিফা। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। বিষয়টি তিনি এড়িয়ে যান বরাবরের মতোই গা বাঁচানো উত্তর দিয়ে। সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি আপনারাও শুনেছেন, আমিও শুনলাম। কিন্তু আমার কাছে এ সংক্রান্ত কোনো চিঠিন আসেনি। কিছু বলতে পারছি না তাই এখনই।’ শুধু এই চারজনই নন। ফিফার তদন্তের বেড়াজালে আটকে আছেন বাফুফের একাধীক কর্মকর্তা। তদন্তের আওতায় যারা রয়েছেন আর যাদের নিয়ে চলছে অনুসন্ধান, তাদের পদ থেকে অব্যাহতি না দিলে ফিফার নিষেধাজ্ঞা নেমে আসতে পারে বাফুফের ওপর। সূত্র: আরটিভি নিউজ আইএ/ ২৫ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বাফুফেকে ফিফার শোকজ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×