হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১২ নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


বরিশাল, ০২ আগস্ট – বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ১২ নদীর পানি। এ ছাড়াও আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিনি জানান, ১২ নদীর পানি বাড়লেও দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই। নদ-নদীর যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটি মৌসুমের স্বাভাবিক পরিস্থিতি। এ অঞ্চলের নদীর গভীরতা ও প্রস্থ বড় হওয়ায় পানি ধারণক্ষমতা বেশি।

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার দশমিক ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝালকাঠির বিশখালী নদীর বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনার বেতাগী উপজেলার বিশখালী নদীর বিপৎসীমার দশমিক ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে, ভোলার দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর বিপৎসীমার দশমিক ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর বিপদসীমা দশমিক ২ সেন্টিমিটার ওপর দিয়ে, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমা সমান্তরাল দিয়ে প্রবাহিত হচ্ছে। মির্জাগঞ্জের বুড়িশ্বর-পায়রা নদীর পানি বিপৎসীমার দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে, আমতলীর বুড়িশ্বর-পায়রা নদীর পানি দশমিক ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনার বিশখালী নদীর পানি বিপৎসীমার দশমিক ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে, পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি বিপৎসীমার দশমিক ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে, উমেদপুর কচা নদীর পানি বিপৎসীমার দশমিক ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর বিপৎসীমার দশমিক ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া বাকেরগঞ্জের বুড়িশ্বর, কাইটপাড়া লোহালিয়া, উজিরপুর স্বরূপকাঠি, গৌরনদী টরকি, বাবুগঞ্জ, পিরোজপুর স্বরূপকাঠি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ ১৯টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। বুধবারের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় ১২ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ আগস্ট ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১২ নদীর পানি বিপৎসীমার ওপরে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১২ নদীর পানি বিপৎসীমার ওপরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১২ নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বরিশাল, ০২ আগস্ট – বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ১২ নদীর পানি। এ ছাড়াও আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম। তিনি জানান, ১২ নদীর পানি বাড়লেও দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই। নদ-নদীর যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটি মৌসুমের স্বাভাবিক পরিস্থিতি। এ অঞ্চলের নদীর গভীরতা ও প্রস্থ বড় হওয়ায় পানি ধারণক্ষমতা বেশি। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার দশমিক ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝালকাঠির বিশখালী নদীর বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনার বেতাগী উপজেলার বিশখালী নদীর বিপৎসীমার দশমিক ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে, ভোলার দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর বিপৎসীমার দশমিক ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর বিপদসীমা দশমিক ২ সেন্টিমিটার ওপর দিয়ে, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমা সমান্তরাল দিয়ে প্রবাহিত হচ্ছে। মির্জাগঞ্জের বুড়িশ্বর-পায়রা নদীর পানি বিপৎসীমার দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে, আমতলীর বুড়িশ্বর-পায়রা নদীর পানি দশমিক ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনার বিশখালী নদীর পানি বিপৎসীমার দশমিক ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে, পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি বিপৎসীমার দশমিক ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে, উমেদপুর কচা নদীর পানি বিপৎসীমার দশমিক ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর বিপৎসীমার দশমিক ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বাকেরগঞ্জের বুড়িশ্বর, কাইটপাড়া লোহালিয়া, উজিরপুর স্বরূপকাঠি, গৌরনদী টরকি, বাবুগঞ্জ, পিরোজপুর স্বরূপকাঠি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ ১৯টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। বুধবারের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় ১২ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সূত্র: আরটিভি নিউজ আইএ/ ০২ আগস্ট ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১২ নদীর পানি বিপৎসীমার ওপরে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×