হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টিকা গ্রহণে জেলায় প্রথম স্থানে উখিয়া!

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

রবিবার, ১৬ জানুয়ারি ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিনামূল্যে দেওয়া ভ্যাকসিন গ্রহণে কক্সবাজার জেলার সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহণ করেছে উখিয়া উপজেলার ৫৫শতাংশ জনসাধারণ।
শনিবার(১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রম শুরু হতে ১৫জানুয়ারি পর্যন্ত উখিয়া উপজেলায় ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন ৭১হাজার ৮৪৮ জন। যা কক্সবাজার জেলার সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহণকারীর মধ্যে প্রথম স্থানে রয়েছে।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ নিয়ম অনুযায়ী ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে আসছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফাইজার’র টিকা গ্রহণ করতে দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন,” কক্সবাজার জেলার ৮টি উপজেলার মধ্যে সর্বোচ্চ টিকা গ্রহণকারী উপজেলা হিসেবে উখিয়া উপজেলা প্রথম স্থানে রয়েছে। এ পর্যন্ত মোট জনগোষ্ঠীর ৫৫শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেছে। জনসাধারণকে আরও উদ্ধুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

ইউএনও আরও বলেন,”করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। সংক্রমণ রোধে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করে নিজেদের ও সমাজের সকলকে নিরাপদ রাখার অনুরোধ করছি।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টিকা গ্রহণে জেলায় প্রথম স্থানে উখিয়া!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টিকা গ্রহণে জেলায় প্রথম স্থানে উখিয়া!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি ২০২২, ০২:৪৬ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিনামূল্যে দেওয়া ভ্যাকসিন গ্রহণে কক্সবাজার জেলার সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহণ করেছে উখিয়া উপজেলার ৫৫শতাংশ জনসাধারণ। শনিবার(১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রম শুরু হতে ১৫জানুয়ারি পর্যন্ত উখিয়া উপজেলায় ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন ৭১হাজার ৮৪৮ জন। যা কক্সবাজার জেলার সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহণকারীর মধ্যে প্রথম স্থানে রয়েছে। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ নিয়ম অনুযায়ী ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে আসছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফাইজার'র টিকা গ্রহণ করতে দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন," কক্সবাজার জেলার ৮টি উপজেলার মধ্যে সর্বোচ্চ টিকা গ্রহণকারী উপজেলা হিসেবে উখিয়া উপজেলা প্রথম স্থানে রয়েছে। এ পর্যন্ত মোট জনগোষ্ঠীর ৫৫শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেছে। জনসাধারণকে আরও উদ্ধুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ইউএনও আরও বলেন,"করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। সংক্রমণ রোধে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করে নিজেদের ও সমাজের সকলকে নিরাপদ রাখার অনুরোধ করছি।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×