হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, পাল্টা দাবিতে ৭২ তালেবান নিহতের কথা জানাল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন


কাবুল, ২৭ ফেব্রুয়ারি – সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। এই সংঘাতে পাকিস্তানের ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজনকে জীবিত আটকের দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একইসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকশ অস্ত্র জব্দ করার কথাও জানানো হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে সীমান্তে পাকিস্তানের সামরিক পোস্টগুলোর বিরুদ্ধে তাদের পাল্টা অভিযান সমাপ্ত হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় এই অভিযান শেষ করা হয়।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

বিবৃতিতে দাবি করা হয়েছে যে এই অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকজনের মরদেহ ও বিপুল সংখ্যক হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করতে সক্ষম হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় যে অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট তারা দখল করে নিয়েছে। তবে এই সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্বীকার করা হয়েছে।

বিবৃতিতে তোরখাম এলাকায় প্রত্যাবাসনপ্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলার কথাও উল্লেখ করা হয় যেখানে নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে কাবুল।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান যে আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।

তিনি দাবি করেন যে মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। এছাড়া ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, পাল্টা দাবিতে ৭২ তালেবান নিহতের কথা জানাল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, পাল্টা দাবিতে ৭২ তালেবান নিহতের কথা জানাল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ২৭ ফেব্রুয়ারি – সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। এই সংঘাতে পাকিস্তানের ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজনকে জীবিত আটকের দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একইসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকশ অস্ত্র জব্দ করার কথাও জানানো হয়েছে।আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে সীমান্তে পাকিস্তানের সামরিক পোস্টগুলোর বিরুদ্ধে তাদের পাল্টা অভিযান সমাপ্ত হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় এই অভিযান শেষ করা হয়।বিবৃতিতে দাবি করা হয়েছে যে এই অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকজনের মরদেহ ও বিপুল সংখ্যক হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করতে সক্ষম হয়েছে।আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় যে অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট তারা দখল করে নিয়েছে। তবে এই সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্বীকার করা হয়েছে।বিবৃতিতে তোরখাম এলাকায় প্রত্যাবাসনপ্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলার কথাও উল্লেখ করা হয় যেখানে নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে কাবুল।পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান যে আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।তিনি দাবি করেন যে মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। এছাড়া ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×