হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ হরিয়ানায় জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


নয়দিল্লি, ০৪ আগস্ট – ভারতের হরিয়ানার গুরুগ্রামের মসজিদ ও উন্মুক্তস্থানে আজ জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা । সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা থেকে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গত সোমবার হরিয়ানার মুসলিম অধ্যুষিত নূহ বিভাগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একটি মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। এতে এখন পর্যন্ত ৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। যারমধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম এবং হোমগার্ড পুলিশের দুইজন সদস্য রয়েছেন।

নূহ বিভাগের সেই দাঙ্গা গুরুগ্রামসহ হরিয়ানার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। গতকালও সেগুলো অব্যাহত ছিল।

সোমবার মনু মানেশর নামে এক কথিত উগ্রবাদী গোরক্ষক নূহতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মিছিল করার আহ্বান জানান। হিন্দুরা এ মিছিল শুরু করলে মুসলিমরা এতে বাধা দেন। তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এরপর এদিন রাতে হিন্দুরা মুসলিমদের ওপর হামলা চালানো শুরু করে। তারা মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ও দোকানপাটে ভাঙচুর অগ্নিসংযোগ করে।

এরপর রাতের বেলা হিন্দুদের হামলায় মসজিদের এক তরুণ ইমাম নিহত হন। তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

হরিয়ানার এ দাঙ্গা যেন রাজধানী দিল্লিতে না পৌঁছায় সেজন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখা না গেলেও, জুমার নামাজ শেষে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে— এ আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ‍মুসলিম কাউন্সিল।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ হরিয়ানায় জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ হরিয়ানায় জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়দিল্লি, ০৪ আগস্ট – ভারতের হরিয়ানার গুরুগ্রামের মসজিদ ও উন্মুক্তস্থানে আজ জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা । সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা থেকে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত সোমবার হরিয়ানার মুসলিম অধ্যুষিত নূহ বিভাগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একটি মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। এতে এখন পর্যন্ত ৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। যারমধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম এবং হোমগার্ড পুলিশের দুইজন সদস্য রয়েছেন। নূহ বিভাগের সেই দাঙ্গা গুরুগ্রামসহ হরিয়ানার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। গতকালও সেগুলো অব্যাহত ছিল। সোমবার মনু মানেশর নামে এক কথিত উগ্রবাদী গোরক্ষক নূহতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মিছিল করার আহ্বান জানান। হিন্দুরা এ মিছিল শুরু করলে মুসলিমরা এতে বাধা দেন। তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এরপর এদিন রাতে হিন্দুরা মুসলিমদের ওপর হামলা চালানো শুরু করে। তারা মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ও দোকানপাটে ভাঙচুর অগ্নিসংযোগ করে। এরপর রাতের বেলা হিন্দুদের হামলায় মসজিদের এক তরুণ ইমাম নিহত হন। তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। হরিয়ানার এ দাঙ্গা যেন রাজধানী দিল্লিতে না পৌঁছায় সেজন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখা না গেলেও, জুমার নামাজ শেষে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে— এ আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ‍মুসলিম কাউন্সিল। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×