কক্সবাজারে বিজিবির অভিযানে ২.১৯৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরি পাড়া নামক স্থানে মহাসড়কের উপর ঢাকা হতে কক্সবাজারগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচারের সংবাদ পেয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর মুহুরিপাড়ায় অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে একটি কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে ২.১৯৫ কেজি হেরোইন পাওয়া যায়। তবে ব্যাগটি মালিকবিহীন হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত হেরোইন ও ব্যাগ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও




মন্তব্য করুন