হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৯ আগস্ট ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন

কক্সবাজারে ক্রিস্টাল আইস মেথ পাচারের দায়ে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দীলিপ কুমার ধর।দণ্ডিত সৈয়দুল ইসলাম টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি দীলিপ কুমার ধর বলেন, ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবর পেয়ে বিজিবি-২ এর সদস্যরা অবস্থান নেন।

তিনি বলেন, এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক সৈয়দুল ইসলামকে আটক করে বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

এপিপি আরও বলেন, পরে তার দেহ তল্লাশি করে গামছা মোড়ানো এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়।

এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি সৈয়দুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে ক্রিস্টাল আইস মেথ পাচারের দায়ে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দীলিপ কুমার ধর।দণ্ডিত সৈয়দুল ইসলাম টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর বাসিন্দা। মামলার বরাত দিয়ে এপিপি দীলিপ কুমার ধর বলেন, ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবর পেয়ে বিজিবি-২ এর সদস্যরা অবস্থান নেন। তিনি বলেন, এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক সৈয়দুল ইসলামকে আটক করে বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। এপিপি আরও বলেন, পরে তার দেহ তল্লাশি করে গামছা মোড়ানো এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়। রায়ে আদালত আসামি সৈয়দুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×