হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


বৈরুত, ১০ আগস্ট – দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেহ ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ বলছে, রিয়াদ সালামেহের দুর্নীতি ও বেআইনি কর্মকাণ্ড লেবাননে আইনের শাসন ভেঙে পড়তে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালামেহের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং তার প্রাথমিক সহকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ বলছে, সালামেহ তার ক্ষমতার অপব্যবহার, লেবাননের আইনের লঙ্ঘন করে ইউরোপীয় রিয়েল এস্টেট ব্যবসায় শেল কোম্পানিগুলোর মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। নিজের এবং সহযোগীদের সমৃদ্ধির জন্য তিনি আইন লঙ্ঘন করে এই বিনিয়োগ করেছেন। একই দিনে পৃথকভাবে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাব্কে এই গভর্নরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও সাধারণ মানুষকে শোষণ-নিপীড়ন ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ইউরোপের দেশ বেলারুশের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তিন বছর আগে বেলারুশে একটি ভুয়া ও একপক্ষীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে এবং ‘প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অভ্যন্তরীণ নিপীড়ন ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার অভিযোগে আটজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে।’

গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘বেলারুশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধা ও অবমূল্যায়ন করায় আমরা ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছি, যার মধ্যে রয়েছেন কয়েকজন বিচারকও। যারা স্বাধীনতা চর্চা করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দিয়েছেন এসব বিচারক।’

সূত্র:ঢাকা পোস্ট
আইএ/ ১০ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ১০ আগস্ট – দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেহ ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ বলছে, রিয়াদ সালামেহের দুর্নীতি ও বেআইনি কর্মকাণ্ড লেবাননে আইনের শাসন ভেঙে পড়তে ভূমিকা রেখেছে। সালামেহের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং তার প্রাথমিক সহকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ বলছে, সালামেহ তার ক্ষমতার অপব্যবহার, লেবাননের আইনের লঙ্ঘন করে ইউরোপীয় রিয়েল এস্টেট ব্যবসায় শেল কোম্পানিগুলোর মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। নিজের এবং সহযোগীদের সমৃদ্ধির জন্য তিনি আইন লঙ্ঘন করে এই বিনিয়োগ করেছেন। একই দিনে পৃথকভাবে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাব্কে এই গভর্নরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও সাধারণ মানুষকে শোষণ-নিপীড়ন ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ইউরোপের দেশ বেলারুশের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তিন বছর আগে বেলারুশে একটি ভুয়া ও একপক্ষীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে এবং ‘প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অভ্যন্তরীণ নিপীড়ন ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার অভিযোগে আটজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে।’ গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘বেলারুশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধা ও অবমূল্যায়ন করায় আমরা ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছি, যার মধ্যে রয়েছেন কয়েকজন বিচারকও। যারা স্বাধীনতা চর্চা করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দিয়েছেন এসব বিচারক।’ সূত্র:ঢাকা পোস্টআইএ/ ১০ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×