হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


জেরুসালেম, ১২ আগস্ট – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বৃহস্পতিবার স্বায়ত্তশাসন ব্যর্থতা ও ফিলিস্তিনিতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের লক্ষ্যে আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। খবর আলজাজিরার।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত এলাকায় ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আট প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস। বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নর রয়েছেন। এসব এলাকায় সম্প্রতি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর দায়িত্ব বহাল রয়েছেন। বরখাস্ত করা গভর্নরদের স্থলে নতুন গর্ভনর নিয়োগের জন্য একটি কমিটি গঠন করেছেন মাহমুদ আব্বাস।

এদিকে, গভর্নরদের বরখাস্ত করা হলেও বাস্তব অবস্থার কোনো উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ফিলিস্তিনিদের তেমন কোনো সমর্থন নেই।

এ ছাড়া ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা আরও কমিয়ে দিয়েছে।

আব্বাস তার ডিক্রির মাধ্যমে গাজা উপত্যকার চার গভর্নরকেও বরখাস্ত করেছেন। তবে এর বাস্তব কোনো প্রভাব নেই। কারণ ২০০৭ সালে হামাস উপত্যকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এখানে আব্বাসের শাসনক্ষমতা কেবল প্রতীকীভাবেই রয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ১২ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ১২ আগস্ট – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার স্বায়ত্তশাসন ব্যর্থতা ও ফিলিস্তিনিতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের লক্ষ্যে আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত এলাকায় ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আট প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস। বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নর রয়েছেন। এসব এলাকায় সম্প্রতি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর দায়িত্ব বহাল রয়েছেন। বরখাস্ত করা গভর্নরদের স্থলে নতুন গর্ভনর নিয়োগের জন্য একটি কমিটি গঠন করেছেন মাহমুদ আব্বাস। এদিকে, গভর্নরদের বরখাস্ত করা হলেও বাস্তব অবস্থার কোনো উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ফিলিস্তিনিদের তেমন কোনো সমর্থন নেই। এ ছাড়া ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা আরও কমিয়ে দিয়েছে। আব্বাস তার ডিক্রির মাধ্যমে গাজা উপত্যকার চার গভর্নরকেও বরখাস্ত করেছেন। তবে এর বাস্তব কোনো প্রভাব নেই। কারণ ২০০৭ সালে হামাস উপত্যকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এখানে আব্বাসের শাসনক্ষমতা কেবল প্রতীকীভাবেই রয়েছে। সূত্র: যুগান্তরআইএ/ ১২ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×