কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সমুদ্র সৈকত থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
এসময় মাদক পাচারের অভিযোগে ৬ জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে পাচারকারীদের নাম ঠিকানা পাওয়া যায়নি। মাদক বহনের দায়ে ট্রলারটি জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোস্টগার্ড টহল দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
জব্দকৃত আলামত, ট্রলার ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকপাচার রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন