হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদালতের নির্দেশে কারাগারে জুমা, এক ঘণ্টা পর মুক্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


প্রিটোরিয়া, ১২ আগস্ট – এক ঘণ্টার জন্য কারাগারে পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে (৮১) । শুক্রবার সকালে তাঁকে কারাগারে নেওয়া হয়। তবে কারাগারে কয়েদির চাপ কমানোর যুক্তি দিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাঁর সাজা মওকুফ করলে তিনি কারামুক্ত হন।

দেশটির কারা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ছয়টায় কারাগারে আসেন জ্যাকব জুমা। এরপর তাঁকে কয়েদি হিসেবে কারাগারে পাঠানো হয়। এরও এক ঘণ্টার বেশি সময় পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

জ্যাকব জুমা ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। জুমার শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্তে হাজির না হওয়ায় ২০২১ সালের জুনে আদালত অবমাননার দায়ে তাঁর ১৫ মাসের কারাদণ্ড হয়।

২০২১ সালের জুলাই মাসে জুমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এর জেরে দেশটিতে ব্যাপক দাঙ্গা আর লুটপাট শুরু হয়। দেশজুড়ে এ সহিংসতায় প্রাণ হারান ৩৫০ জনের বেশি মানুষ।

কিন্তু মাত্র দুই মাসের মাথায় ওই বছরের সেপ্টেম্বরে প্যারোলে মুক্ত হন জুমা। সাজার মেয়াদ শেষ হলে গত বছরের অক্টোবরে কারা কর্তৃপক্ষ জানায় জুমা এখন কারামুক্ত। এরপর নভেম্বরে আপিল আদালত জুমার প্যারোলে মুক্তি অবৈধ ঘোষণা করে তাঁকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দেশটির কারা কর্তৃপক্ষ। কিন্তু গত মাসে দেশটির সাংবিধানিক আদালত সেই আপিল খারিজ করে জুমাকে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন। সাংবিধানিক আদালতের নির্দেশ মেনে জুমাকে শুক্রবার কারাগারে যাওয়ার এ নির্দেশ দেওয়া হয়। পরে তাকে দেশটির পূর্বাঞ্চলীয় ইস্টকোর্ট শহরের একটি কারাগারে নেওয়া হয়।

সূত্র: সমকাল
আইএ/ ১২ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আদালতের নির্দেশে কারাগারে জুমা, এক ঘণ্টা পর মুক্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদালতের নির্দেশে কারাগারে জুমা, এক ঘণ্টা পর মুক্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্রিটোরিয়া, ১২ আগস্ট – এক ঘণ্টার জন্য কারাগারে পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে (৮১) । শুক্রবার সকালে তাঁকে কারাগারে নেওয়া হয়। তবে কারাগারে কয়েদির চাপ কমানোর যুক্তি দিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাঁর সাজা মওকুফ করলে তিনি কারামুক্ত হন। দেশটির কারা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ছয়টায় কারাগারে আসেন জ্যাকব জুমা। এরপর তাঁকে কয়েদি হিসেবে কারাগারে পাঠানো হয়। এরও এক ঘণ্টার বেশি সময় পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। জ্যাকব জুমা ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। জুমার শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্তে হাজির না হওয়ায় ২০২১ সালের জুনে আদালত অবমাননার দায়ে তাঁর ১৫ মাসের কারাদণ্ড হয়। ২০২১ সালের জুলাই মাসে জুমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এর জেরে দেশটিতে ব্যাপক দাঙ্গা আর লুটপাট শুরু হয়। দেশজুড়ে এ সহিংসতায় প্রাণ হারান ৩৫০ জনের বেশি মানুষ। কিন্তু মাত্র দুই মাসের মাথায় ওই বছরের সেপ্টেম্বরে প্যারোলে মুক্ত হন জুমা। সাজার মেয়াদ শেষ হলে গত বছরের অক্টোবরে কারা কর্তৃপক্ষ জানায় জুমা এখন কারামুক্ত। এরপর নভেম্বরে আপিল আদালত জুমার প্যারোলে মুক্তি অবৈধ ঘোষণা করে তাঁকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দেশটির কারা কর্তৃপক্ষ। কিন্তু গত মাসে দেশটির সাংবিধানিক আদালত সেই আপিল খারিজ করে জুমাকে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন। সাংবিধানিক আদালতের নির্দেশ মেনে জুমাকে শুক্রবার কারাগারে যাওয়ার এ নির্দেশ দেওয়া হয়। পরে তাকে দেশটির পূর্বাঞ্চলীয় ইস্টকোর্ট শহরের একটি কারাগারে নেওয়া হয়। সূত্র: সমকালআইএ/ ১২ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×