হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ করল বিজিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ২৫ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৭টার দিকে উপজেলার পালংখালী এলাকায় ওই আইস জব্দ করা হয়। এটি দেশের সবচেয়ে বড় আইসের চালান বলে জানায় বিজিবি।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে।

এর ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র পালংখালী বাজার হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাকা ব্রিজের নিচে অবস্থান নেয়।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

রাত ৭টার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে থাকে। বিজিবিও পাল্টা গুলি করে।

এসময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ের গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

অতঃপর টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য পঁচিশ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ করল বিজিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ করল বিজিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ২৫ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৭টার দিকে উপজেলার পালংখালী এলাকায় ওই আইস জব্দ করা হয়। এটি দেশের সবচেয়ে বড় আইসের চালান বলে জানায় বিজিবি। বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে। এর ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র পালংখালী বাজার হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাকা ব্রিজের নিচে অবস্থান নেয়। রাত ৭টার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে থাকে। বিজিবিও পাল্টা গুলি করে। এসময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ের গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য পঁচিশ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×