হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে দূর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ০৭:৩০ অপরাহ্ন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে বেপরোয়া গতির বাসচাপায় মো. হেলাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুলব স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামু থেকে রাতে মোটরসাইকেলে মাদরাসায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবোঝাই একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শিক্ষকের মৃত্যুতে খরুলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা নূরানী একাডেমীর প্রধান শিক্ষকের আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে দূর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে দূর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ০৭:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে বেপরোয়া গতির বাসচাপায় মো. হেলাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুলব স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রামু থেকে রাতে মোটরসাইকেলে মাদরাসায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবোঝাই একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে শিক্ষকের মৃত্যুতে খরুলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা নূরানী একাডেমীর প্রধান শিক্ষকের আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×