টরন্টো, ২১ আগস্ট – ফের কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হলেন ড. খলিলুর রহমান। তাকে আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর থেকে পরবর্তী ছয় মাসের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খলিলুর রহমান ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা খলিলুর রহমান। কূটনীতিক হিসেবে তিনি নতুন দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লিয়েনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ও কাজ করেছেন।
এন এ/ ২১ আগস্ট





মন্তব্য করুন