নাজিম উদ্দিন্,পেকুয়া::
কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় পাঁচ হাজার পাঁচশত পিস ইয়াবাসহ তিনজন কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙলবার সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের টইটংয়ের মৌলভীবাজার রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পাঁচহাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করে ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের কাটাখালী এলাকার মৃত হোসেন আহমদের ছেলে জসিম উদ্দিন ওরফে শিভা (২০), খোরশেদ আলমের ছেলে মো.রুবেল (২২) ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ার আবুল কাসেমের ছেলে দিদারুল ইসলাম (২১)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,পুলিশের রাত্রিকালীন দায়িত্বরত অবস্থায় চেক পোস্ট চলাকালীন পৃথক অভিযানে তিনজন কারবারিকে ইয়াবাসহ আটক করেছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
আটক খোরশেদ ও রুবেলের কাছ থেকে তিন হাজার সাতশত পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তাঁরা ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। দিদারুল ইসলামকে একই স্থান থেকে পৃথক অভিযানে এক হাজার আটশত পিস ইয়াবাসহ আটক করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন। সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।




মন্তব্য করুন