হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলন্ত ট্রেনে আগুন, ভারতে নিহত ৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৬ আগস্ট – ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছিল রান্না-বান্না। তীর্থযাত্রীরা সেটি করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

রেল সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলেছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বার হতে পারলেও বৃদ্ধরা বের হতে পারেননি।

প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। তিনটি ট্রেনের সংঘর্ষে সৃষ্টি হয় হৃদয়বিদারক এক দৃশ্যের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলন্ত ট্রেনে আগুন, ভারতে নিহত ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলন্ত ট্রেনে আগুন, ভারতে নিহত ৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৬ আগস্ট – ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছিল রান্না-বান্না। তীর্থযাত্রীরা সেটি করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। রেল সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলেছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বার হতে পারলেও বৃদ্ধরা বের হতে পারেননি। প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। তিনটি ট্রেনের সংঘর্ষে সৃষ্টি হয় হৃদয়বিদারক এক দৃশ্যের। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৬ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×