হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কর্নেল খন্দকার নাজমুল হুদা হত্যার সাথে জিয়া জড়িত ছিলেন না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১২ মে – পঁচাত্তরের নভেম্বরে তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে মামলা ‘নির্বাচনের আগে জনদৃষ্টিকে অন্যত্র সরানোর’ ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহম্মেদ।

আজ শুক্রবার বিকালে তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট এই অভিযোগ করেন।

আরও পড়ুন

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০%, ফলাফলে মেয়েরা এগিয়ে

অলি আহম্মেদ বলেন, জিয়াউর রহমান সাহেব ওই সময়ে বন্দি ছিলেন। কোনো অবস্থাতে তিনি ওই হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতা নন এবং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এর সাথে যুক্ত নন। নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্য সরানোর জন্য এটি (মামলা) করানো হচ্ছে। মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এটা একটা সুদূর পরিকল্পনা শুরু করেছে। আমরা তাদেরকে বলব, মিথ্যার আশ্রয় নিয়েন না।

অলি আহম্মেদ বলেন, এতো দিন (৪৮ বছর) পর নির্বাচনকে সামনে রেখে উনি যে মামলাটা করেছেন তাকে বলব, মা এই কাজটা ভালো করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো অবস্থাতেই এটার সাথে জড়িত ছিলো না।

তিনি প্রশ্ন রেখে বলেন, এতদিন মামলা হবে না, ৪৮ বছর পর হঠাত ঘুম ভাঙল… এটা (মামলা) করতে হবে। এখানে আমারই প্রশ্ন জাগে নাজমুল হুদা সাহেবের স্ত্রী তো অপ্রাপ্ত বয়স্ক ছিলেন না। তিনি ওই সময়ে এই মামলা করতে পারতেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল ‘৯৬ সালে, এরশাদের সময়ে মামলায় করতে পারতেন, তখন তিনি কিছু করলেন না। এখন নির্বাচনের আগে এসে এই ধরনের ধোঁয়াশা তুলে জাতিকে বিভ্রান্ত করার জন্য এসব করছেন।

অলি আহম্মেদ বলেন, জাতি এতে বিভ্রান্ত হবে না। জাতি একটা লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্য হলো আমাদের চিরদিন জন্য বর্তমান অসহনীয় অবস্থা থেকে মুক্তি লাভ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সকল অত্যাচার-নিপীড়ন বন্ধ করতে হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের ন্যূনতম অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আশা করব, আপনারা সাংবাদিক ভাইয়েরা যতদূর পারেন আইনের মধ্যে থেকে জনগণকে সজাগ করেন।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এম মোরশেদ, সাকলাইন, উপদেষ্টা মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজি ও আইন সম্পাদক আবুল হাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১২ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কর্নেল খন্দকার নাজমুল হুদা হত্যার সাথে জিয়া জড়িত ছিলেন না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কর্নেল খন্দকার নাজমুল হুদা হত্যার সাথে জিয়া জড়িত ছিলেন না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মে – পঁচাত্তরের নভেম্বরে তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে মামলা ‘নির্বাচনের আগে জনদৃষ্টিকে অন্যত্র সরানোর’ ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহম্মেদ। আজ শুক্রবার বিকালে তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট এই অভিযোগ করেন। অলি আহম্মেদ বলেন, জিয়াউর রহমান সাহেব ওই সময়ে বন্দি ছিলেন। কোনো অবস্থাতে তিনি ওই হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতা নন এবং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এর সাথে যুক্ত নন। নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্য সরানোর জন্য এটি (মামলা) করানো হচ্ছে। মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এটা একটা সুদূর পরিকল্পনা শুরু করেছে। আমরা তাদেরকে বলব, মিথ্যার আশ্রয় নিয়েন না। অলি আহম্মেদ বলেন, এতো দিন (৪৮ বছর) পর নির্বাচনকে সামনে রেখে উনি যে মামলাটা করেছেন তাকে বলব, মা এই কাজটা ভালো করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো অবস্থাতেই এটার সাথে জড়িত ছিলো না। তিনি প্রশ্ন রেখে বলেন, এতদিন মামলা হবে না, ৪৮ বছর পর হঠাত ঘুম ভাঙল… এটা (মামলা) করতে হবে। এখানে আমারই প্রশ্ন জাগে নাজমুল হুদা সাহেবের স্ত্রী তো অপ্রাপ্ত বয়স্ক ছিলেন না। তিনি ওই সময়ে এই মামলা করতে পারতেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল ‘৯৬ সালে, এরশাদের সময়ে মামলায় করতে পারতেন, তখন তিনি কিছু করলেন না। এখন নির্বাচনের আগে এসে এই ধরনের ধোঁয়াশা তুলে জাতিকে বিভ্রান্ত করার জন্য এসব করছেন। অলি আহম্মেদ বলেন, জাতি এতে বিভ্রান্ত হবে না। জাতি একটা লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্য হলো আমাদের চিরদিন জন্য বর্তমান অসহনীয় অবস্থা থেকে মুক্তি লাভ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সকল অত্যাচার-নিপীড়ন বন্ধ করতে হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের ন্যূনতম অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আশা করব, আপনারা সাংবাদিক ভাইয়েরা যতদূর পারেন আইনের মধ্যে থেকে জনগণকে সজাগ করেন। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এম মোরশেদ, সাকলাইন, উপদেষ্টা মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজি ও আইন সম্পাদক আবুল হাশেম প্রমূখ উপস্থিত ছিলেন। সূত্র: কালের কন্ঠআইএ/ ১২ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×