হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

বুধবার (৩০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন— মাদারীপুর শিবচর পৌরসভা এলাকার গুয়াতলা এলাকার আবদুর রজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) ও মৃত আশরাফ খানের ছেলে আরজু খান (৩৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে পাচার কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। বুধবার (৩০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন— মাদারীপুর শিবচর পৌরসভা এলাকার গুয়াতলা এলাকার আবদুর রজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) ও মৃত আশরাফ খানের ছেলে আরজু খান (৩৫)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে পাচার কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×