হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান, আটক ২০ রোহিঙ্গা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:২১ অপরাহ্ন

বান্দরবানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

পুলিশ জানায়, ফজল নামে এক মাঝির মাধ্যমে কাজের উদ্দেশ্যে ২০ রোহিঙ্গা নাগরিক বান্দরবানে আসে। পরে রাত্রি যাপনের জন্য তাদেরকে শহরের হোটেল পর্বত নামে একটি আবাসিক হোটেলে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল পর্বতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় হোটেলে তল্লাশি চালিয়ে ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহরের একটি হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে শরণার্থী ক্যাম্পে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান, আটক ২০ রোহিঙ্গা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান, আটক ২০ রোহিঙ্গা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:২১ অপরাহ্ন
Print Image
বান্দরবানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। পুলিশ জানায়, ফজল নামে এক মাঝির মাধ্যমে কাজের উদ্দেশ্যে ২০ রোহিঙ্গা নাগরিক বান্দরবানে আসে। পরে রাত্রি যাপনের জন্য তাদেরকে শহরের হোটেল পর্বত নামে একটি আবাসিক হোটেলে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল পর্বতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় হোটেলে তল্লাশি চালিয়ে ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহরের একটি হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে শরণার্থী ক্যাম্পে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×