হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় দুই শিক্ষার্থীসহ ৩জনকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন

নাজিম উদ্দিন পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় জায়গার বিরোধের জেরে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার ১২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের আলেকদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,ওই এলাকার মৃত মো.ইলিয়াসের ছেলে জমির উদ্দিন (৩৩), নাছির উদ্দিনের ছেলে মো. রুবেল (১৫) ও মেয়ে সুমি আক্তার (১৪)। রুবেল ও সুমি টইটং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহত জমির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত জমির উদ্দিনের মা তাহেরা বেগম বলেন,বন্যার সময় আবর্জনায় ভরপুর হয়ে যায় বসতভিটা লাগোয়া একটি পুকুর (মিনি পুকুর)। দুপুরের দিকে পুকুরের আবর্জনা পরিস্কার করছিল জমির উদ্দিন, নাতি রুবেল ও সুমি। এসময় প্রতিবেশী আকতার আহমদ,তাঁর ছেলে ফোরকান,জুবাইর, বাবু, মোস্তাকের ছেলে ইউনুসসহ আরো ২-৩জন লোক এসে কাজে বাধা দেয়। এসময় তর্কাতর্কির এক পর্যায়ে তাঁরা ধারলো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আহত রুবেল ও সুমি বলেন,চাচা জমির উদ্দিন পুকুরের ময়লা আবর্জনা পরিস্কার করছিল। তাকে আমরা কাজে সাহায্য করছিল আমরা। হঠাৎ ৭-৮ জন লোক এসে চাচাকে আক্রমণ করে। কাদার মধ্যে চেপে ধরে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করলে আমাদেরও পিটিয়ে আহত করে।

স্থানীয় ইউপি সদস্য দিলোয়ারা বেগম বলেন,রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জমিরের মাথায় কাটা জখম রয়েছে। বাম হাতের হাড ভেঙে গেছে।

অভিযুক্তদের যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় দুই শিক্ষার্থীসহ ৩জনকে কুপিয়ে জখম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় দুই শিক্ষার্থীসহ ৩জনকে কুপিয়ে জখম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন পেকুয়া:: কক্সবাজারের পেকুয়ায় জায়গার বিরোধের জেরে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার ১২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের আলেকদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ওই এলাকার মৃত মো.ইলিয়াসের ছেলে জমির উদ্দিন (৩৩), নাছির উদ্দিনের ছেলে মো. রুবেল (১৫) ও মেয়ে সুমি আক্তার (১৪)। রুবেল ও সুমি টইটং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহত জমির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। আহত জমির উদ্দিনের মা তাহেরা বেগম বলেন,বন্যার সময় আবর্জনায় ভরপুর হয়ে যায় বসতভিটা লাগোয়া একটি পুকুর (মিনি পুকুর)। দুপুরের দিকে পুকুরের আবর্জনা পরিস্কার করছিল জমির উদ্দিন, নাতি রুবেল ও সুমি। এসময় প্রতিবেশী আকতার আহমদ,তাঁর ছেলে ফোরকান,জুবাইর, বাবু, মোস্তাকের ছেলে ইউনুসসহ আরো ২-৩জন লোক এসে কাজে বাধা দেয়। এসময় তর্কাতর্কির এক পর্যায়ে তাঁরা ধারলো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত রুবেল ও সুমি বলেন,চাচা জমির উদ্দিন পুকুরের ময়লা আবর্জনা পরিস্কার করছিল। তাকে আমরা কাজে সাহায্য করছিল আমরা। হঠাৎ ৭-৮ জন লোক এসে চাচাকে আক্রমণ করে। কাদার মধ্যে চেপে ধরে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করলে আমাদেরও পিটিয়ে আহত করে। স্থানীয় ইউপি সদস্য দিলোয়ারা বেগম বলেন,রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জমিরের মাথায় কাটা জখম রয়েছে। বাম হাতের হাড ভেঙে গেছে। অভিযুক্তদের যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×