হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১, নৌকা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এহসান নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যে ঐ এলাকায় অবস্থান নেয় নৌ টহলদল। এ সময় তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দু’জন পালিয়ে যান। তবে অপর একজনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১, নৌকা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১, নৌকা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এহসান নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যে ঐ এলাকায় অবস্থান নেয় নৌ টহলদল। এ সময় তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দু’জন পালিয়ে যান। তবে অপর একজনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×