হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া–টেকনাফে ত্রিমুখী লড়াই: স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী

শহিদুল ইসলাম:

শহিদুল ইসলাম:

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।

১৫ বছরের জনপ্রিয় চেয়ারম্যান গফুর উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তেমন সুসম্পর্কপূর্ণ না হলেও, মাঠপর্যায়ে তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের সহানুভূতি রয়েছে। দলটি নির্বাচনে না যাওয়ায় তিনি নিজস্ব ব্যানারে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

গফুর উদ্দিন বলেন,“সবাই যখন দলীয়ভাবে নির্বাচন করে, তখন জনগণের আসল কণ্ঠস্বর হারিয়ে যায়। আমি দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করি।”

বিএনপি–জামায়াতের শক্ত ঘাঁটিতে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন,“৫ আগস্টের পর বিএনপির অত্যাচার থেকে আমিও রেহাই পাইনি। আমাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। তাই তাদের সঙ্গে এক মঞ্চে যাওয়ার প্রশ্নই আসে না।”

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

স্থানীয় বিশ্লেষকদের মতে, তার প্রার্থিতা উখিয়া–টেকনাফে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংকের বড় অংশ তার পক্ষে থাকায়, বিএনপির শাহজাহান চৌধুরী ও জামায়াতের নুর আহমদ আনোয়ারীর প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা পেয়েছে।

গফুর উদ্দিনের ভাষায়,“জনগণই আমার আসল শক্তি। এবার জনগণের প্রার্থী হিসেবেই লড়ব।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া–টেকনাফে ত্রিমুখী লড়াই: স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া–টেকনাফে ত্রিমুখী লড়াই: স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী

প্রতিবেদক: শহিদুল ইসলাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। ১৫ বছরের জনপ্রিয় চেয়ারম্যান গফুর উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তেমন সুসম্পর্কপূর্ণ না হলেও, মাঠপর্যায়ে তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের সহানুভূতি রয়েছে। দলটি নির্বাচনে না যাওয়ায় তিনি নিজস্ব ব্যানারে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। গফুর উদ্দিন বলেন,“সবাই যখন দলীয়ভাবে নির্বাচন করে, তখন জনগণের আসল কণ্ঠস্বর হারিয়ে যায়। আমি দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করি।” বিএনপি–জামায়াতের শক্ত ঘাঁটিতে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন,“৫ আগস্টের পর বিএনপির অত্যাচার থেকে আমিও রেহাই পাইনি। আমাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। তাই তাদের সঙ্গে এক মঞ্চে যাওয়ার প্রশ্নই আসে না।” স্থানীয় বিশ্লেষকদের মতে, তার প্রার্থিতা উখিয়া–টেকনাফে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংকের বড় অংশ তার পক্ষে থাকায়, বিএনপির শাহজাহান চৌধুরী ও জামায়াতের নুর আহমদ আনোয়ারীর প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা পেয়েছে। গফুর উদ্দিনের ভাষায়,“জনগণই আমার আসল শক্তি। এবার জনগণের প্রার্থী হিসেবেই লড়ব।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×