হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারি সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ সেপ্টেম্বর – সরকারি সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দ্যা ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে গত ২ সেপ্টেম্বর রওনা দিয়ে আজ (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

সফরকালে তিনি গত ২৯-৩০ আগস্ট ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩’ এবং ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ‘দ্যা ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামসমূহে সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া স্ব-স্ব স্থলবাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলেও জানায় আইএসপিআর।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকারি সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারি সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ সেপ্টেম্বর – সরকারি সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। আইএসপিআর জানায়, অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দ্যা ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে গত ২ সেপ্টেম্বর রওনা দিয়ে আজ (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি গত ২৯-৩০ আগস্ট ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩’ এবং ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ‘দ্যা ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামসমূহে সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া স্ব-স্ব স্থলবাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলেও জানায় আইএসপিআর। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×