হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ সেপ্টেম্বর – টানা ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়ায় তার দেহে অন্য রোগ বেড়ে গেছে বলে জানা গেছে। নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বিএনপি সূত্রে জানা গেছে, রোববার (৩ সেপ্টেম্বর) রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। তখন তাকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। যার ফলে রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেন। চিকিৎসকরা কিছু ওষুধে পরিবর্তন আনেন। একইসঙ্গে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

এ বিষয়ে জানতে চাইলে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। বরং উনার লিভারের জটিলতা কারণে অন্যান্য ফাংশনে প্রভাব পড়ছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, আমি রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে এসেছি। ম্যাডামের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা আছেন হাসপাতালে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কেবিনে চিকিৎসাধীন আছেন, সেখানে সিসিইউর সব ধরনের সুবিধা রাখা হয়েছে। যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়।

এর আগে গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন—খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি ও লিভার সিরোসিসে আক্রান্ত।

সর্বশেষ গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ সেপ্টেম্বর – টানা ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়ায় তার দেহে অন্য রোগ বেড়ে গেছে বলে জানা গেছে। নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। বিএনপি সূত্রে জানা গেছে, রোববার (৩ সেপ্টেম্বর) রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। তখন তাকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। যার ফলে রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেন। চিকিৎসকরা কিছু ওষুধে পরিবর্তন আনেন। একইসঙ্গে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। বরং উনার লিভারের জটিলতা কারণে অন্যান্য ফাংশনে প্রভাব পড়ছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, আমি রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে এসেছি। ম্যাডামের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা আছেন হাসপাতালে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কেবিনে চিকিৎসাধীন আছেন, সেখানে সিসিইউর সব ধরনের সুবিধা রাখা হয়েছে। যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়। এর আগে গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন—খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি ও লিভার সিরোসিসে আক্রান্ত। সর্বশেষ গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×