হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘গায়েবি মামলা’ বলতে কোনো মামলা আছে কি না, জানা নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


বগুড়া, ০৯ সেপ্টেম্বর – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে আইনশৃঙ্খলা বাহিনীর সব রকম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নির্বাচনের সময় দেশে আইনশৃঙ্খলা বিঘ্নের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিরোধী নেতাকর্মীর ওপর পুলিশের করা গায়েবি মামলাবিষয়ক অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, গায়েবি মামলা বলতে কিছু আছে কিনা, আমার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করা হবে।

শনিবার বগুড়া শহরের সদর পুলিশ ফাঁড়ি সংলগ্ন বগুড়া পুলিশ প্লাজার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সম্প্রতি পুলিশের জন্য ২০ লাখ পিস রাবার বুলেট কেনা হয়েছে। এর কারণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, লজিস্টিক ইকুইপমেন্ট সব সময় প্রয়োজন অনুযায়ী কেনা হয়ে থাকে। বিশেষ কোনো কারণে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছর ইকুইপমেন্ট ক্রয় করা হয়। বর্তমানে পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। পুলিশের যথেষ্ট লজিস্টিক সাপোর্ট ও ইকুইপমেন্ট আছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতিতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

 

বগুড়া শহরের প্রাণকেন্দ্রে পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতাধীন অত্যাধুনিক পুলিশ প্লাজা ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের এমপি আলহাজ হাবিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (ফিন্যান্স) এস এম মোস্তাক আহম্মেদ খান, ডিআইজি সৈয়দ রিয়াজ আলম, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘গায়েবি মামলা’ বলতে কোনো মামলা আছে কি না, জানা নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘গায়েবি মামলা’ বলতে কোনো মামলা আছে কি না, জানা নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ০৯ সেপ্টেম্বর – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে আইনশৃঙ্খলা বাহিনীর সব রকম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নির্বাচনের সময় দেশে আইনশৃঙ্খলা বিঘ্নের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিরোধী নেতাকর্মীর ওপর পুলিশের করা গায়েবি মামলাবিষয়ক অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, গায়েবি মামলা বলতে কিছু আছে কিনা, আমার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করা হবে। শনিবার বগুড়া শহরের সদর পুলিশ ফাঁড়ি সংলগ্ন বগুড়া পুলিশ প্লাজার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। সম্প্রতি পুলিশের জন্য ২০ লাখ পিস রাবার বুলেট কেনা হয়েছে। এর কারণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, লজিস্টিক ইকুইপমেন্ট সব সময় প্রয়োজন অনুযায়ী কেনা হয়ে থাকে। বিশেষ কোনো কারণে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছর ইকুইপমেন্ট ক্রয় করা হয়। বর্তমানে পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। পুলিশের যথেষ্ট লজিস্টিক সাপোর্ট ও ইকুইপমেন্ট আছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতিতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।   বগুড়া শহরের প্রাণকেন্দ্রে পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতাধীন অত্যাধুনিক পুলিশ প্লাজা ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের এমপি আলহাজ হাবিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (ফিন্যান্স) এস এম মোস্তাক আহম্মেদ খান, ডিআইজি সৈয়দ রিয়াজ আলম, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: সমকালআইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×