হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – দেশের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। খবরটি নিশ্চিত করেন নির্মাতা কাজী হায়াৎ।

নির্মাতা অপূর্ব রানা বাংলা ট্রিবিউনকে জানান, আজ (বুধবার) দুপুরে তিনি ঘুমানোর পর সন্ধ্যা নাগাদ সাড়া মিলছিলো না। এরপর পরিবারের সদস্যরা নিয়ে যান ক্রিসেন্ট হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তানভীর মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বলা দরকার, গতকাল (১২ সেপ্টেম্বর) সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য সফল ছবির এই নির্মাতা।

সোহানুর রহমান সোহান হলেন দেশের সফলতম নির্মাতাদের মধ্যে অন্যতম। তিনি শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন ৭০ দশকের শেষের দিকে। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। তিনি মূলত প্রেম-বিরহ ঘরানার মূলধারার চলচ্চিত্র পরিচালনায় পারঙ্গম ছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) প্রভৃতি। তার নির্মিত সিনেমার সংখ্যা ২৫টি।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যক্তিগত উদ্যোগেও চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন।

আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – দেশের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। খবরটি নিশ্চিত করেন নির্মাতা কাজী হায়াৎ। নির্মাতা অপূর্ব রানা বাংলা ট্রিবিউনকে জানান, আজ (বুধবার) দুপুরে তিনি ঘুমানোর পর সন্ধ্যা নাগাদ সাড়া মিলছিলো না। এরপর পরিবারের সদস্যরা নিয়ে যান ক্রিসেন্ট হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তানভীর মৃত ঘোষণা করেন। বলা দরকার, গতকাল (১২ সেপ্টেম্বর) সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য সফল ছবির এই নির্মাতা। সোহানুর রহমান সোহান হলেন দেশের সফলতম নির্মাতাদের মধ্যে অন্যতম। তিনি শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন ৭০ দশকের শেষের দিকে। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। তিনি মূলত প্রেম-বিরহ ঘরানার মূলধারার চলচ্চিত্র পরিচালনায় পারঙ্গম ছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) প্রভৃতি। তার নির্মিত সিনেমার সংখ্যা ২৫টি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যক্তিগত উদ্যোগেও চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন। আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×